১
অন্য-পথের-কন্যারা
লেখকঃ Mrs. Carol. L. Anway M.S. Ed. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
উৎসর্গ
পৃথিবী সারাক্ষণই বদলাচ্ছে এবং বেড়ে উঠছে। সবারই জীবনের অর্থ খুঁজে পাবার একেকটা পথ আছে এবং জীবনে চলার একেকটা রাস্তা থাকে। যদিও আমেরিকা এবং কানাডাতে পৃথিবীর অন্য সবাই কিভাবে জীবন যাপন করছে- তার তথ্য এবং তত্ত্ব অবিরাম বর্ষিত হচ্ছে- যেভাবেই হোক আমরা সে সম্বন্ধে ঠিক অবগত নই। আমরা আমাদের নিজেদের অর্থনৈতিক, ধর্মীয় এবং জাতিগত বিষয়সমূহ নিয়েই ব্যস্ত থাকি- অপসংস্কৃতি বা ধারণার মুখোমুখি হতে চাই না। শিরোনাম এবং প্রাত্যহিক বার্তা সরবরাহই আমাদের জ্ঞানের স্বরূপ নির্ধারণ করে- যা কিনা আমাদের ভয়গুলোকে জিইয়ে রাখে এবং আমাদের গতানুগতিক ধারণাকে আরো শক্তিশালী করে- যেগুলো প্রায়ই ভুল পথে পরিচালিত। এই বই লিখিত ও উৎসর্গিত হয়েছে আপনাদের, পাঠকদের জন্য যারা সময় দিয়েছেন; তারা যা জেনে আসছেন, তার বাইরে দৃষ্টি প্রসারিত করতে। আপনারা আমেরিকায় জন্মগ্রহণকারী যে সমস্ত মেয়েরা ইসলামের পথ বেছে নিয়েছেন, তাদের সম্বন্ধে জানতে চেয়েছেন। এই সমস্ত মুসলিম মেয়েদের একজন আপনার সহপাঠী, সহকর্মী, আপনার প্রতিবেশী, আপনার চাচাতো বোন, আপনার ভাগ্নী, আপনার নাতনী এবং হ্যাঁ, এমনকি আপনার মেয়েও হতে পারে।