hadith book logo

অন্য-পথের-কন্যারা

লেখকঃ Mrs. Carol. L. Anway M.S. Ed. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৪

আমি কিভাবে মুসলিম হিসেবে জীবন ধারণ এবং অনুশীলন শিখলাম

আমি প্রাথমিকভাবে কোরআন পড়ে এবং অন্য জ্ঞানী মুসলিমদের প্রশ্ন করে মুসলিম হিসেবে জীবন ধারণ করতে শিখেছি। এছাড়া আমার আশপাশের মুসলিমদের দেখেছি এবং শিখেছি।

নতুন মুসলিমদের নামাজ শিক্ষার একটা বই দেখে,আমি নামাজ কিভাবে পড়তে হয় সেটা শিখেছি। অন্য কোন প্রশ্ন এলে সেটা আমি অন্য মুসলিমদের জিজ্ঞেস করেছি। আমি আমার স্বামীর পরিবারের কাছ থেকেও সহায়তা নিয়েছি। আমার স্বামীর তরফের আত্মীয়-স্বজন, যারা বাইরে থাকেন তারা আমাকে প্রয়োজন অনুযায়ী বই-পত্র পাঠিয়ে সাহায্য করেছেন এবং বিশেষভাবে আমার শাশুড়ি ও শ্বশুর খুবই সহায়ক ছিলেন।

একটা ইসলামিক নিয়ম পালন করা সহজ না কঠিন, আমার জন্য তা নিক্স করেছে, ঐ বিষয়ের সাথে আমি ইতিমধ্যে ইসলাম সম্বন্ধে যা জানতাম, তা কিভাবে সম্পর্কযুক্ত সেটা বুঝতে পারার উপর। ইসলামের পূর্ণ । কোন কিছুর সামঞ্জস্য বুঝতে না পারলে অথবা তার সম্পর্ক দেখতে না পারলে ঐ নিয়ম-নীতিকে জীবনের সাথে একাকার করে নেয়াটা আমার জন্য কষ্টকর হতো। যখন আমি পর্যাপ্ত পড়াশোনা করেছি, পর্যাপ্ত প্রশ্ন করেছি, পর্যাপ্ত আলাপ-আলোচনা করেছি এবং শেষ পর্যন্ত কোন বিষয়কে বুঝতে পেরেছি, তখন সেটাকে জীবনের অন্য কর্মকান্ডের সাথে যোগ করে নেয়াটা আমার জন্য সমস্যার হয়নি।