১
অন্য-পথের-কন্যারা
লেখকঃ Mrs. Carol. L. Anway M.S. Ed. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৭
অন্যদের আমি কি জানাতে চাইবো
আমি আমেরিকান জনসাধারণকে জানাতে চাই যে, আমি আমার নিজের পছন্দে মুসলিম। আমি পুরোপুরি পরিণত, বুদ্ধিমান মানুষ এবং যৌক্তিক সিদ্ধান্ত নিতে সক্ষম। ইসলাম গ্রহণ করার আমার সিদ্ধান্ত, আমার স্বামীর সংস্কৃতির বা তার পরিবারের উপযুক্ত হবার কোন প্রয়াস নয়, এটা ক্ষীণ আত্মবিশ্বাসের ফলাফল নয়; আর এটা আমার স্বামীর চাপ প্রয়োগের কোন পরিণতিও নয়। আমি চাই সবাই জানুক যে, ইসলাম মেয়েদের অবদমিত করে রাখে না, তা সন্ত্রাসবাদকে মেনে নেয় না এবং তা মোটামুটিভাবে ইহুদী-খৃস্টান ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি চাই মানুষ অনুধাবন করুক যে, ইসলাম মধ্যপন্থা ও ভদ্রুঅর পক্ষে এবং প্রচলিত ইসলামের আচার-আচরণের সাথে ইসলামের অনুশাসনের অনেক ক্ষেত্রেই বিরাট পার্থক্য রয়েছে।