hadith book logo

অন্য-পথের-কন্যারা

লেখকঃ Mrs. Carol. L. Anway M.S. Ed. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭২

পরিশিষ্ট ‘গ’ একজন মেয়ের তরফ থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর

অনেক মেয়েরাই প্রশ্নপত্রের উত্তর দিতে গিয়ে তার সাথে ছোট আকারে নিজেদের ব্যক্তিগত মন্তব্যও লিখে দিয়েছে, যাতে তারা তাদের অভিজ্ঞতা অন্যদের জানাতে পারার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে অথবা অন্যরা কি উত্তর দিচ্ছে তা জানার ইচ্ছা প্রকাশ করেছে। নীচের জবাবটি পুরোপুরি তুলে দেয়া হলো, যাতে কোন একজন মেয়ের সম্পূর্ণ কাহিনীর একটা উদাহরণ দেয়া যায়। সে একটা মন্তব্যে উল্লেখ করেছে, “এটা লেখাটা একটা মজার অভিজ্ঞতা ছিল একটা বাঁধ ভেঙ্গে পানি মুক্ত হবার সাথে যার তুলনা চলে”।

এই মেয়ের বয়স ৩৫ বছর, ৩ সন্তানের জননী, দিনের আংশিক সময় কাজ করে থাকে সে, একটা ব্যাচেলর ডিগ্রী রয়েছে তার এবং সে ১৪ বছর যাবত মুসলিম।