hadith book logo

অন্য-পথের-কন্যারা

লেখকঃ Mrs. Carol. L. Anway M.S. Ed. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

প্রকাশকের কথা

বছর দুয়েক আগে একটি জাতীয় দৈনিকে একটি চমকপ্রদ ঘটনা পড়েছিলাম। ঘটনাটি হলো, একজন মুসলমান তাঁর এক খ্রীস্টান বন্ধুকে পবিত্র কোরআনের এক কপি ইংরেজী অনুবাদ পাঠ করতে দিয়েছিলেন। সপ্তাহ দুয়েক পর পবিত্র কোরআন পড়া শেষ হলে মুসলমান বন্ধুটি প্রতিক্রিয়া জানতে চাইলে খ্রীস্টান বন্ধুটি বলেন, তোমাদের ধর্মীয় গ্রন্থটি আমি অত্যন্ত মনোযোগ সহকারে পাঠ করেছি। সমগ্র মানবজাতি তথা সৃষ্টিকূলের জীবন বিধান হিসাবে গ্রন্থটি চমত্তার। এরপর তোমাদের দ্বিতীয় ধর্মীয় গ্রন্থটি আমাকে পড়তে দিও। একথা শুনে মুসলমান বন্ধুটি বলেন, “পবিত্র কোরআনই আমাদের একমাত্র ধর্মীয় গ্রন্থ।”

খ্রীস্টান বন্ধুটি বিস্মিত হয়ে বলেন, “তোমাদের ধর্মীয় গ্রন্থে মানব কল্যাণে প্রতিটি বিষয় যেভাবে বিধৃত হয়েছে তোমাদের প্রাত্যহিক জীবনাচারে অনেকাংশেই অনুপস্থিত। সঙ্গত কারণেই আমার মনে হয়েছে হয়তো তোমাদের আরেকটি ধর্মীয় গ্রন্থ রয়েছ। যা তোমরা তোমাদের প্রাত্যহিক জীবনাচারে অনুসরণ করে থাকো।” এ কথা শুনে মুসলিম বন্দুটি লা-জবাব।

মেঘ যেমন সাময়িকভাবে সূর্যকে আড়াল করে রাখে ঠিক তেমনি আমাদের মুসলিম নামধারীরা আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামকে অন্যান্য সম্প্রদায় থেকে আড়াল করে রেখেছে। এর ফলে মুসলমানরা যেমন ইসলামের প্রকৃত কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে। তেমনি বিশ্বের অন্যান্য জাতিকে ইসলামের সুমহান শিক্ষা থেকে বঞ্চিত করছে। শুধু তাই নয়, প্রাত্যহিক জীবনে সর্বোৎকৃষ্ট বিধি-বিধানকে উপেক্ষা করে বিজাতীয় দর্শন অনুসরণের মাধ্যমে বিশ্বে আমরা একটি অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছি। একদিন মুসলমানেরা বিশ্বের মানব জাতিকে সভ্যতা শিখিয়েছে। এখন বিধর্মীয়রা মুসলমানদেরকে সভ্যতা শিখাচ্ছে। একদিন বিধর্মীয়রা ইসলামের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে দলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছে। আর বর্তমানে মুসলমানেরা নিজেদের উন্নত আদশ পরিত্যাগ করে বিজাতীয় মানব রচিত ভ্রান্ত মতবাদে উদ্বুদ্ধ হয় বিভ্রান্তির বেড়াজালে জড়িয়ে পড়ে নিজ স্বকীয়তা হারাচ্ছে। মুসলমানদের এই দুর্বলতার সুযোগ নিয়ে চিরশত্রু ইহুদী-খ্রীস্টানরা ইসলাম ধর্মকে প্রতিপক্ষ করে, এর বিরুদ্ধে সীমাহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। লোভ, ভয় ও বিভিন্ন কৌশলে মুসলমানদের বিভ্রান্ত করে পরগাছা জাতিতে পরিণত করার প্রয়াস পাচ্ছে। ইসলামের বিরুদ্ধে বর্তমানে যে সব অপপ্রচার রয়েছে এর মধ্যে তথাকথিত নারী স্বাধীনতা বা নারী অধিকার অন্যতম। মুসলমানদের ঐতিহ্যবাহী পারিবারিক প্রথাকে ধূলিস্যাৎ করে পাশ্চাত্যের ন্যায় জংলী সমাজ মুসলিম দেশে কায়েম করার জন্য নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামের শত্রুরা।

মানুষের চিরশত্রু শয়তান আজ মর্যাদা, অধিকার ও ক্ষমতার সাম্যের সাথে লিঙ্গ স্বাতন্ত্রের বিভাজন রেখাকে গুলিয়ে দিয়ে বিশ্বে বিপর্যয় সৃষ্টির ষড়যন্ত্রে মেতেছে। সৃষ্টির আদিতে শয়তানের প্ররোচনা ছিলো স্বর্গীয় মানুষের প্রথম বিভ্রান্তি ও বিপর্যয়ের কারণ। আজও শয়তান বিশ্বে ধ্বংস আর অস্থিরতার বীজ বপন এবং তার লালন-বর্ধনে ক্লান্তি নিরন্তর খেলায় মত্ত । চিন্তাশীল ও আন্তরিক মানুষের জন্যে তা অনুধাবন করা মোটেই দুরূহ নয়।

যেমন অনুধাবন করেছেন বর্তমান চিন্তাশীল অনেক আমেরিকানবাসীসহ • বিশ্বের অন্যান্য সম্প্রদায়ের লোকেরা । Mrs. Carol. L. Anway M.S. Ed. প্রণীত Daughter of Another Path গ্রন্থটি থেকে আমেরিকান নারীদের ইসলাম পছন্দের বাস্তব অভিজ্ঞতার উপাখ্যান। ইসলামের বিচ্ছুরিত জ্যোতি তাদের হৃদয়কে আলোকিত করেছে। অন্ধকারাচ্ছন্ন জীবন ধারাকে পাল্টিয়ে দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করেছে তাদের মন ও মগজকে। স্বাভাবিকভাবেই আমেরিকান নও মুসলিম মেয়েদের ধর্মান্তরিতপূর্ব এবং ধর্মান্তরিত্তোর জীবনধারা জানতে পাঠক আগ্রহী। এই উপলব্ধি থেকে ঐতিহাসিক প্রয়োজনে এবং ঈমানী দায়িত্ববোধে দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান বাংলাদেশ কো অপারেটিভ বুক সোসাইটি লিঃ জনাব মোঃ এনামুল হক অনূদিত “অন্য পথের কন্যারা" গ্রন্থটি পাঠকের চাহিদা অনুযায়ী তৃতীয় সংস্করনের উদ্যোগ নিয়েছে। এ জন্যে আমরা গর্বিত ও আনন্দিত।

পাঠক মহলে বইটির আরও ব্যাপক চাহিদা হওয়ায় আমাদের আয়োজন ও শ্রম সার্থক মনে করছি। আল্লাহ আমাদের সহায় হোন।

এস, এম, রইসউদ্দিন

পরিচালক (প্রকাশনা)

বাংলাদেশ কো অপারেটিভ বুক সোসাইটি লিঃ