১
অন্য-পথের-কন্যারা
লেখকঃ Mrs. Carol. L. Anway M.S. Ed. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
যে সমস্ত মেয়েরা নিবেদিত প্রাণ ছিল
অনেক মেয়ের জন্যই, তাদের বেড়ে ওঠার বছরগুলোর বিশ্বাসের যাত্রার কেন্দ্রবিন্দুতে ছিল ধর্ম। তারা চার্চে শিক্ষিকা, পিয়ানো বাদক, গায়িকা এবং উপাসনাকারী হিসেবে সক্রিয় কর্মকান্ডে জড়িত ছিল এবং ঈশ্বর ও জীবনের ধর্মীয় ব্যাপারগুলোর প্রতি নিজেদের গভীরভাবে উৎসর্গিত মনে করতো।
আমি একজন NAZARENE ধর্ম যাজকের মেয়ে হিসেবে জন্ম গ্রহণ করেছিলাম এবং বড় হচ্ছিলাম। চার্চ সঙ্গীতে আমি খুবই সক্রিয় ছিলাম। আমি বহু বছর চার্চের পিয়ানো বাদক ছিলাম এবং স্থানীয় অনেক প্রতিযোগিতায় আমি গান গাইতাম।
আমি বড় হয়েছি BAPTIST হিসেবে, কিন্তু বাড়ি ছাড়ার পর বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। আমি এমন খৃস্টান পরিবারে বড় হয়েছি, যারা শুধু নাম কা ওয়াস্তেই' খৃস্টান ছিল না, বরং খৃস্টান হিসেবে জীবন যাপনের চেষ্টা করতো।
আমি বড় হয়েছি CATHOLIC হিসেবে। আমার তারুণ্যের বেশীর ভাগ সময় ধরেই আমি একজন নান হতে চেয়েছিলাম। আমি এমন কি জেলার প্রধান ধর্ম যাজকের সাথে সময় ব্যয় করি এবং কনভেন্টের সাথে তথ্যের জন্য যোগাযোগ করি। আমি বলতে পারি যে আমি নিবেদিত প্রাণ CATHOLIC ছিলাম। প্রতিদিনের উপাসনায় ও যাবতীয় কর্মকান্ডে অংশগ্রহণ করতাম।
ধর্মান্তরিত হবার আগে আমি খৃস্টান ছিলাম । দু’বছর বয়স থেকে আমি রবিবাসরীয় স্কুলে যেতাম এবং ছ'বছর বয়স থেকে প্রতি রোববার পরিবারের সবার সাথে চার্চে যেতাম। আমি খুবই ধর্মপ্রাণ ছিলাম এবং ৮ বছর বয়সে আমাদের চার্চের ধর্ম যাজকের জিজ্ঞাসাবাদের পর আমাকে BAPTIZED করা হয়। প্রথমে তিনি আমার মতো কম বয়সের কাউকে BAPTIZED করতে দ্বিধাগ্রস্ত ছিলেন। কিন্তু আমি যখন তার সব প্রশ্নের উত্তর দিলাম, তখন তিনি বুঝলেন যে আমি চার্চের একজন বিধিবদ্ধ সদস্য হবার জন্য প্রস্তুত। আমার স্বামীর সাথে দেখা হবার আগে পর্যন্ত আমি চার্চের প্রতি বাধ্য ছিলাম। তারপর আমি ইসলাম সম্বন্ধে পড়ালেখা শুরু করলাম।
১৮ বছর বয়স পর্যন্ত আমি ছিলাম METHODIST। ১৮-তে আমি হয়ে গেলাম CATHOLIC। ঐ পরিবর্তনের আগে আমি সব ‘বিশ্ব ধর্ম সম্বন্ধে পড়েছিলাম। আমি বিভিন্ন চার্চে খুব সক্রিয় ভূমিকা রাখতাম- যে জন্য পুরস্কার, মেডেল, সনদ ইত্যাদি পেয়েছি। আমি নিজেকে খুব সক্রিয় ও ধার্মিক মনে করতাম। আমি একজন নান হতে চেয়েছিলাম। আমি স্থানীয় এক কনভেন্টের অনেক SISTER-দের জানতাম এবং তাদের নান-জীবন সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করতাম।
এইসব মেয়েদের অনেকের জন্যই ধর্ম ছিল জীবনের একটা স্বাভাবিক পন্থা। চার্চের নেতৃবৃন্দের কাছে তারা যে সমস্ত প্রশ্ন করতো, সে সমস্ত প্রশ্নের যে উত্তর তারা পেতো- তা নিয়ে তারা অতৃপ্তবোধ করতো। তারা জীবনের এমন এক পর্যায়ে ছিল, যখন তারা নিজেদের জন্য সিদ্ধান্ত নিতে চেষ্টা করছিল। তারা কে এবং তাদের জীবন কেমন হবে বলে তারা চাইছিল; তারা তখন স্বাধীনভাবে পছন্দ করার বা বেছে নেয়ার পর্যায়ের তরুণ প্রাপ্তবয়স্ক ছিল। অনুসন্ধানের এমনই এক পর্যায়ে কোন না কোনভাবে তারা ইসলামের সংস্পর্শে আসে।