hadith book logo

অন্য-পথের-কন্যারা

লেখকঃ Mrs. Carol. L. Anway M.S. Ed. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

পথের শুরু আমেরিকান পরিবারে খৃস্টান হিসেবে বড় হওয়া

JODI তার কলেজের দ্বিতীয় বর্ষের শঙ্কালীন সেমিস্টারে পড়ালেখা ছেড়ে দিল। সে মানসিক এবং আধ্যাত্মিক টানাপোড়েনের এক চরম অবস্থায় ছিল এবং সে তার দাদীর কাছে চলে গেল এই ভেবে যে, আমাদের সাথে থাকলে সে নিজেকে সামলে নিতে পারবে কিনা সে ব্যাপারে সে নিশ্চিত নয়।

ঐ শরৎকালেই আরো পরে একদল তরুণ/তরুণীর সাথে JODI গীর্জা আয়োজিত এক সফরে যায়- যা বিভিন্ন ধর্মীয় সমাবেশ ও ঐতিহাসিক গীর্জাসংশ্লিষ্ট স্থানে তাদের নিয়ে যায়। ফিরে এসে সে তার ভাবাবেগের অসুস্থতার আরোগ্যের বর্ণনা দেয়- “মা ও বাবা, আমি এখন বুঝি একজন ঈশ্বর আছে বলতে তোমরা কি বোঝাও- আমার ঈশ্বর সম্পর্কে একটা অভিজ্ঞতা হয়েছে। আমি যখন একটা দলের সঙ্গে প্রার্থনায় বসেছিলাম, তখন আত্মায় যেন এক উষ্ণ প্রবাহ বয়ে গেল। এটা ছিল একটা নিশ্চয়তা যে, আসলেই একজন ঈশ্বর রয়েছেন। এটা আমার জন্য আরোগ্য লাত্রে একটা সময় ছিল এবং এখন আমি আবার স্বাভবিক জীবন শুরু করার জন্য প্রস্তুত।”

কিন্তু JODI তখনো বাড়ি ফেরার জন্য তৈরি ছিল না। তাই আমরা তার জন্য একটা ছোট্ট ভাড়া এপার্টমেন্টের ব্যবস্থা করলাম যাতে সে আমাদের কমিউনিটি কলেজে পড়ালেখা চালিয়ে যেতে পারে, যেখানে তার বাবাও একজন শিক্ষক।

ঐ সেমিস্টারে JODI ও REZA, একে অপরের সাথে পরিচিত হয়। একই কলেজে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র REZA ছিল-গঞ্জ:প্রকতির এবং তার এমন সব নৈতিক বোধ ছিল যা JODI তার জীবনে পেতে চাইতো. এ যেন এমন একজন মানুষ, যে তাকে তাই হতে সাহায্য করবে যা ODY সত্যিই হতে চায় ।

ইস্টারের ছুটিতে আমরা শহরের বাইরে কিছু আত্মীয়-স্বজনের সাথে দেখা করতে যাচ্ছিলাম। আমরা JODI REZA-কেও আমাদের সাথে যাবার আমন্ত্রণ জানালাম। ইস্টারের দিন সকালে আমরা যখন গীর্জায় যাবার প্রস্তুতি নিচ্ছিলাম তখন JODI উত্তেজিত ও কাপা স্বরে বললো-“মা, REZA চায় আমি তাকে বিয়ে করি এবং তার সাথে ইরানে বসবাস করতে যাই। কি দারুণ, তাই না?” এটা দারুণ কিছু ছিল না। ইরান এমন একটা দেশ যেখানে জিম্মি সমস্যা চলছিল। না, এটা হবার নয়। ইস্টারের সারাটা অনুষ্ঠানের সময় আমার মুখ বেয়ে চোখের পানি নেমে আসছিল। আমার কেবলই FIDDLER ON THE ROOF-এর সেই দৃশ্যের কথা মনে হচ্ছিল, যখন TEvYA তার মেয়েকে এই জেনে রেল স্টেশনে বিদায় জানাচ্ছিল যে, সে আর কোনদিন তাকে দেখবে না। সেই মেয়েটি তার বাবাকে “বাড়ির চেয়ে অনেক দূরে, আমি ভালোবাসি" গানটি গেয়ে শোনাচ্ছিল। আমি ব্যাপারটা সহ্য করতে পারছিলাম না!

পরের বৃহস্পতিবার REZA আমাদের তার বাসায় নিমন্ত্রণ করলো । আমরা কি যেতে পারি? সেটা বোধহয় ভালই হয়। হ্যা, আমরা যাবো। সময়টা সুন্দর কাটছিল এক সাথে- তারপর REZA আসল কথায় এলো, "JOE এবং CAROL, আমি তোমাদের এখানে আসতে বলেছি কারণ আমি JODI-কে বিয়ে করতে চাই এবং এ ব্যাপারে তোমাদের অনুমোদন চাই।”

“কখন?”

“যত তাড়াতাড়ি সম্ভব, এই গ্রীষ্মকালের ভিতরেই, আমরা আশা করি।” সে তাদের অনুভূতি, বন্ধুত্ব এবং মূল্যবোধের একাত্মতার কথা বর্ণনা করলো।

আমরা ঠিক একমত হতে পারলাম না। মেয়েটার তো কলেজ শেষ করতে হবে। এছাড়া তাদের চলবে কি করে? না। না।

কিন্তু সময় গড়িয়ে যেতে থাকলে আমরা বুঝলাম, আমরা অনুমোদন করি আর না করি, তারা তাদের পথেই চলেছে। মে মাসের প্রথম দিন ছিল ওটা। আমি শহরের বাইরে গিয়েছিলাম একটা প্রকল্পের কাজে। সপ্তাহান্তের কর্মশালার প্রস্তুতিতে আমি একটা ভিডিও দেখছিলাম- আমি একটা অংশ দেখছিলাম যেখানে ভারতে একজন মিশনারীর কথা ছিল। মিশনারী বলছিলেন, কিভাবে তিনি গরমের মাঝে দুর্গম পথ অতিক্রম করে সেই গ্রামে পৌছুলেন। তার পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল এবং ক্ষতের সৃষ্টি হয়েছিল। তিনি গ্রামে পৌছে একটা গাছের গুড়িতে বসলেন। এক বৃদ্ধা এক গামলা পানি নিয়ে এলো, তার জুতা ও মোজা খুলে নিয়ে তার পা ধুয়ে দিলো। তিনি যখন মহিলার চোখে চেয়ে দেখলেন, তখন তিনি তার চোখে যীশুর জ্যোতি দেখতে পেলেন। আমি গল্পটা শুনে হাঁটু গেড়ে বসলাম। “ঈশ্বর, আমি REZA-র ভিতরে কিছু দেখার চেষ্টা করিনি। আমি শুধু তাকে প্রতিরোধই করেছি। আমি তার চোখে তোমার আলো দেখতে ভাবনার কথা বলেছে। বেশীরভাগই একটা ধর্মীয় পটভূমি থেকে এসেছে এবং তাদের তারুণ্যের দিনগুলোতে জীবনের অর্থ খোঁজার চেষ্টার কথা বলেছে। নীচে মেয়েদের কয়েকজনের জীবনের শুরুর দিকের দিনগুলোতে ধর্ম সম্বন্ধে তাদের ধ্যান-ধারণার বর্ণনা তুলে ধরা হয়েছে।