১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
সচ্চরিত্রের উপর অবিচল থাকার প্রতি উৎসাহ প্রদান
6 - عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أُمِّ الْمُؤْمِنِيْنَ قَالَتْ : سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ : " إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ القَائِمِ ".
( سنن أبي داود , رقم الحديث 4798, وصححه الألباني ).
6 - অর্থ: নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর প্রিয়তমা আয়েশা উম্মুলমুমেনীন [রাদিয়াল্লাহু আনহা] থেকে বর্ণিত। তিনি বলেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে এই কথা বলতে শুনেছি। তিনি বলেছেন: “প্রকৃত মুসলিম ব্যক্তি নিজের সচ্চরিত্রের দ্বারা দিনে অধিক নফল রোজা ব্রত পালনকারী এবং রাত্রিকালে তাহজ্জুদের অধিক নফল নামাজ আদায়কারী ব্যক্তির সমতুল্য মর্যাদা লাভ করে থাকে”।
[সুনান আবু দাউদ, হাদীস নং 4798 আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী এই হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।
* এই হাদীস বর্ণনাকারিণী সাহাবীয়ার পরিচয় পূর্বে 5 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। সচ্চরিত্রের বিষয়টি মহান আল্লাহর প্রতি সঠিক ঈমানের সাথে ঘনিষ্টভাবে জড়িত। সুতরাং যে মুসলিম ব্যক্তির হৃদয়ে ঈমান যতো ভালো থাকবে, তার চরিত্র এবং আচরণ ততোই ভালো হবে। এবং যে মুসলিম ব্যক্তির হৃদয়ে ঈমান যতো খারাপ থাকবে, তার চরিত্র এবং আচরণ ততোই খারাপ হবে। কেননা মহান আল্লাহর প্রতি সঠিক ঈমানের সম্পর্ক চারিত্রিক বৈশিষ্ট্যগুলির সাথে বেশ মজবুতভাবে স্থাপিত করে রাখা হয়েছে।
2। সচ্চরিত্ররের উপর সব সময় অবিচল থাকার প্রতি এই হাদীসটি উৎসাহ প্রদান করে।
3। সঠিক ঈমান ও সৎকর্মের সাথে সাথে সচ্চরিত্ররের বিষয়গুলি হলো মহান আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম।