১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৬
ওজু এবং পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের মর্যাদা
52 - عَنْ عُثـْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ : " مَنْ أَتَمَّ الْوُضُوْءَ , كَمَا أَمَرَهُ اللَّهُ تَعَالَى؛ فَالصَّلَوَاتُ الْمَكْتُوْبَاتُ , كَفَّارَاتٌ لِمَا بَيْنَهُنَّ ".
( صحيح مسلم , رقم الحديث 11 – ( 231),).
52 - অর্থ: ওসমান বিন আফফান [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, তিনি বলেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “যে ব্যক্তি যত্নসহকারে সঠিক ভাবে পূর্ণরূপে এমন পদ্ধতিতে ওজু করবে, যেমন পদ্ধতিতে আল্লাহ তাকে ওজু করার আদেশ প্রদান করেছেন। তাহলে ফরজ নামাজগুলির মধ্যবর্তী সময়ের পাপগুলি মোচনের জন্য এই সমস্ত নামাজগুলি তার জন্য কাফফারা হয়ে যাবে”।
[সহীহ মুসলিম, হাদীস নং 11 -(231) ]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 1 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। ওজু হলো এমন একটি মহা ইবাদত বা উপাসনা যার মধ্যে মহান আল্লাহ মহা পুণ্য বা সওয়াব নির্ধারণ করে রেখেছেন। তাই এর দ্বারা পাপের ক্ষমা হয় এবং মর্যাদা উচ্চ হয়। সুতরাং মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন এই ইবাদতটির যত্ন করে এবং এর আদবকায়দা, শর্তসমূহ আর ওজু বিনষ্টকারী বিষয়গুলির সঠিকভাবে জ্ঞান লাভ করে।
2। এই হাদীসটি পরিপূর্ণভাবে ও সুন্দরভাবে ওজু করার প্রতি উৎসাহ প্রদান করে। এবং বিনয়নম্রতা ও একাগ্রতার সহিত নামাজ পড়ার প্রতিও উৎসাহ প্রদান করে।
3। এই হাদীসটি পাঁচ ওয়াক্ত নামাজের মর্যাদা বর্ণনা করে। আর সেই মর্যাদা হলো এই যে, এই নামাজের দ্বারা সমস্ত পাপ ক্ষমা করা হয়। তবে এই পাপগুলি বলতে ছোটো পাপলিকে বুঝানো হয়েছে। তাই বড়ো পাপের ক্ষমা অর্জনের জন্য সঠিক পন্থায় সত্য তওবা করা অপরিহার্য।