hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

রুকূ ও সিজদাতে পঠনীয় দোয়া

29 - عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَقُوْلُ فِيْ رُكُوْعِهِ وَسُجُوْدِهِ : " سُبْحَانَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اَللَّهُمَّ اغْفِرْ لِيْ ".

( صحيح البخاري , رقم الحديث 794, وصحيح مسلم , رقم الحديث 217 - (484), واللفظ للبخاري ).

29 - অর্থ: নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর প্রিয়তমা আয়েশা [রাদিয়াল্লাহু আনহা] থেকে বর্ণিত। তিনি বলেছেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] রুকূ এবং সিজদাতে এই জিকির">দোয়াটি পাঠ করতেন:

" سُبْحَانَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اَللَّهُمَّ اغْفِرْ لِيْ ".

অর্থ: “হে আমাদের প্রতিপালক! আমি আপনার পবিত্রতা ঘোষণা করি এবং আমার এই পবিত্রতা ঘোষণা হলো আপনার প্রশংসার সহিত। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন”।

[সহীহ বুখারী, হাদীস নং 794 এবং সহীহ মুসলিম, হাদীস নং 217 -(484), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে]।

* এই হাদীস বর্ণনাকারিণী সাহাবীয়ার পরিচয় পূর্বে 5 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর অনুসরণ করে এই দোয়াটি রুকূ এবং সিজদাতে পাঠ করা উচিত:

" سُبْحَانَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اَللَّهُمَّ اغْفِرْ لِيْ ".

2। রুকূ ও সিজদাতে দোয়া এবং তাসবীহ পাঠ করার বিষয়টি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর কর্ম দ্বারা প্রমাণিত হয়েছে।

3। রুকূ ও সিজদাতে অনেক রকম দোয়া এবং তাসবীহ পাঠ করার বিষয়টি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] থেকে সাব্যস্ত হয়েছে। কিন্তু এখানে আমি এই বিষয়টিকে অতি সংক্ষেপে পেশ করলাম।