hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

আল্লাহর কাছে কতকগুলি লোকের গৃহীত দোয়া

17 - عَنْ أَبيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " ثََلاَثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ لاَ شَكَّ فِيْهِنَّ : دَعْوَةُ الْمَظْلُوْمِ , وَدَعْوَةُ الْمُسَافِرِ , وَدَعْوَةُ الْوَالِدِ عَلَى وَلَدِهِ ".

( جامع الترمذي , رقم الحديث 1905, وسنن أبي داود , رقم الحديث 1536, و سنن ابن ماجه , رقم الحديث 3862, واللفظ للترمذي , قَالَ الإمام الترمذي : هذا حديث حسن , وحسنه الألباني ).

17 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, তিনি বলেন: যে, আমি নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে বলতে শুনেছি, তিনি বলেছেন: “তিন জনের জিকির">দোয়া সন্দেহাতীতভাবে গৃহীত হয়: অত্যাচারিত ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতার বদ দোয়া”।

[জামে তিরমিযী, হাদীস নং 1905 এবং সুনান আবু দাউদ, হাদীস নং 1536 এবং সুনান ইবনু মাজাহ, হাদীস নং 3862, তবে হাদীসের শব্দগুলি জামে তিরমিযী থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন। এবং আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণীও হাদীসটিকে হাসান বলেছেন]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহর নিকটে সব সময় গৃহীত হয়ে থাকে, সে অত্যাচারিত ব্যক্তি যদি একজন অমুসলিম বা কাফের হয় তবুও আল্লাহ তার দোয়া কবুল করে থাকেন; কেননা আল্লাহ তার জন্য তথা সকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা পছন্দ করেন।

2। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর নিকটে সব সময় গৃহীত হয়ে থাকে; তাই মুসাফির ব্যক্তির জন্য এটা উচিত যে, সে যেন সফরের অবস্থায় অধিকতর সময় দোয়া করার মাধ্যমে কাটায়। আর খাস করে ওমরা এবং হজ্জ পালন করার জন্য সফর হলে, সেই সফরে দোয়া কবুল হওয়ার সুযোগ আরো বেশি থাকে।

3। সন্তানের মঙ্গলের জন্য পিতার দোয়া আল্লাহর নিকটে সব সময় গৃহীত হয়ে থাকে; কেননা পিতা তো তার সন্তানের জন্য আন্তরিকতার সহিত প্রাণ খুলে উদার চিত্তে স্নেহ ও দয়ার সহিত দোয়া করে থাকে।

অনুরূপভাবে সন্তানের অমঙ্গলের জন্য পিতার দোয়া আল্লাহর নিকটে সব সময় গৃহীত হয়ে থাকে; তাই পিতার জন্য এটা উচিত যে, সে যেন তার সন্তানের জন্য বদ দোয়া করা থেকে বিরত থাকে।