১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৯
প্রকৃত ইসলাম ধর্মে মজলিশের আদবকায়দা
75 -عَنْ أَبِيْ سَعِيْدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَقُوْلُ : " خَيْرُ الْمَجَالِسِ أَوْسَعُهَا ".
( سنن أبي داود , رقم الحديث 4820, وصححه الألباني ).
75 - অর্থ: আবু সাঈদ আলখুদরী [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত। তিনি বলেছেন: আমি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে এই কথা বলতে শুনেছি, তিনি বলেছেন: “মজলিশগুলির মধ্যে সেই মজলিশটি বেশি উত্তম, যেই মজলিশটি বেশি প্রশস্ত বা বিস্তৃত”।
[সুনান আবু দাউদ, হাদীস নং 4820, আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী এই হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়:
আবু সাঈদ আল্ খুদরী হলেন সায়াদ বিন মালেক বিন সিনান আল্ খাজরাজী আল্ আনসারী। তিনি একজন মহাবিখ্যাত সাহাবী। খন্দকের যুদ্ধে তিনি সর্ব প্রথমে অংশগ্রহণ করেন। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]এর সাথে তিনি 12টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা হলো 1170 টি।
আবু সাঈদ আল্ খুদরী [রাদিয়াল্লাহু আনহু] মাদীনায় সন 74 হিজরীতে 86 বছর বয়সে মৃত্যুবরণ করেন, এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে। তাঁকে আল বাকী কবরস্থানে দাফন করা হয়।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। মজলিশ সব সময় প্রশস্ত এবং বিস্তৃত হওয়া উচিত। কেননা মজলিশ প্রশস্ত হলে তাতে অনেক মানুষ আরাম, শান্তি এবং আনন্দের সহিত বসতে পারবে। এবং তাতে কোনো প্রকার উদ্বেগ, অশান্তি ও কষ্ট হবে না। তাই প্রশস্ত, বিস্তৃত এবং বড়ো বৈঠক ও সভাগৃহ হলো সর্বোত্তম মজলিশ।
2। যে কোনো বৈঠকের বা মজলিশের বা সভার মধ্যে সঠিক জায়গা চয়ন বা নির্বাচন করে বসা উচিত। সুতরাং মানুষের যাতায়াত পথে বা রাস্তার উপরে অথবা কোনো বিশেষ ব্যক্তিগত স্থানে বসা উচিত নয়।