১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৭
কেয়ামত সংঘটিত হবে সবচেয়ে নিকৃষ্ট লোকদের উপর
73 - عَنْ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لاَ تَقُوْمُ السَّاعَةُ إِلاَّ عَلَى شِرَارِ النَّاسِ ".
( صحيح مسلم , رقم الحديث 131 - (2949), ).
73 - অর্থ: আব্দুল্লাহ বিন মাসউদ [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত। তিনি নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] থেকে বর্ণনা করেছেন: নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “মহাপ্রলয় বা কেয়ামত সংঘটিত হবে সবচেয়ে নিকৃষ্ট লোকদের উপর”। [সহীহ মুসলিম, হাদীস নং 131 -(2949)]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবী হলেন আব্দুল্লাহ বিন মাসউদ [রাদিয়াল্লাহু আনহু]।
এই সাহাবীর পরিচয় পূর্বে 3 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, মহাপ্রলয় বা কেয়ামত এমন লোকদের উপর সংঘটিত হবে, যারা মানব জাতির মধ্যে সব চেয়ে বেশি নিকৃষ্ট। সুতরাং তাদের মধ্যে কোনো প্রকার মঙ্গল এবং আল্লাহর প্রতি ঈমান থাকবে না। আর তাদের মধ্যে ব্যাপক হারে ব্যভিচার ছড়িয়ে পড়বে।
2। প্রকৃত ঈমানদার মুসলিম সমাজের লোকজনের উপর মহাপ্রলয় বা কেয়ামত সংঘটিত হবে না। যেহেতু কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বেই তারা মৃত্যুবরণ করবে। কেননা মহান আল্লাহ সেই সময় এক প্রকার সুশীতল বায়ু প্রেরণ করবেন। এই বায়ুর মাধ্যমে সমস্ত ঈমানদার মুসলিমগণের মৃত্যু ঘটবে। সুতরাং সেই সময় পৃথিবীতে কোনো ভালো লোক থাকবে না, শুধু মাত্র খারাপ লোক অবশিষ্ট থেকে যাবে, তখন হঠাৎ করে আকস্মিকভাবে তাদেরই উপরে মহাপ্রলয় বা কেয়ামত সংঘটিত হবে।
3। প্রকৃত ঈমানদার মুসলিম সমাজের মধ্যে যারা মহান আল্লাহর বিশেষ সাহায্য প্রাপ্ত সম্প্রদায় বা দলের লোকজন এই পৃথিবীতে সত্যের উপর সর্বদা অটল থাকবে। তারাও এই পৃথিবীতে সেই নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকবে, যেই নির্দিষ্ট সময়ে মহান আল্লাহ এক প্রকার সুশীতল বায়ু প্রেরণ করবেন, এবং সেই বায়ুর মাধ্যমে সমস্ত ঈমানদার মুসলিমগণের মৃত্যু ঘটবে। তবে মহাপ্রলয় বা কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বেই সমস্ত ঈমানদার মুসলিমগণের মৃত্যু ঘটবে।