hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৩

উপকারকের জন্য সর্বোত্তম দোয়া

79 -عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوْفٌ؛ فَقَالَ لِفَاعِلِهِ : جَزَاكَ اللهُ خَيْرًا؛ فَقَدْ أَبْلَغَ فِي الثَّنَاءِ ".

( جامع الترمذي , رقم الحديث 2035, قال الإمام الترمذي عن هذا الحديث بأنه : حسن جيد غريب , وصححه الألباني ).

79 - অর্থ: উসামা বিন য্যাইদ [রাদিয়াল্লাহু আনহুমা] থেকে বর্ণিত। তিনি বলেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “যে ব্যক্তির উপকার করা হবে, সে ব্যক্তি উপকারকের জন্য “জাযাকাল্লাহু খায়রা”

" جَزَاكَ اللهُ خَيْرًا ".

অর্থ: “আল্লাহ আপনাকে দুনিয়া ও পরকালে উত্তম প্রতিদান প্রদান করুন”।

বলে জিকির">দোয়া করলে, সে নিশ্চয় উপকারকের উত্তমরূপে প্রশংসা করতে সক্ষম হবে”।

[জামে তিরমিজী, হাদীস নং 2035, ইমাম তিরমিযী এই হাদীসটির বিষয়ে হাসান জ্যাইয়েদ গারীব (এক পন্থায় বর্ণিত) বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী এই হাদীসটিকে সহীহ ( সঠিক ) বলেছেন]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 36 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। যে ব্যক্তি নিজের উপকারককে পার্থিব জগতের কোনো পুরস্কার দিতে পারবে না। এবং বুঝতে পারবে যে, সে তার নিজের উপকারকের হক বা অধিকার তাকে সঠিকভাবে প্রদান করতে পারবে না। তখন সে তার উপকারককে উত্তম প্রতিদান প্রদান করার দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত বা অর্পণ করবে। আল্লাহ যেন তাকে তার উপকারের উত্তম প্রতিদান সম্পূর্ণরূপে দুনিয়া এবং পরকালে প্রদান করেন। তাই তার জন্য এই দোয়াটি পাঠ করবে:

“জাযাকাল্লাহু খায়রা”

" جَزَاكَ اللهُ خَيْرًا ".

এই দোয়াটি উপকারকের জন্য পাঠ করলে, উপকারককে সম্পূর্ণরূপে তার অধিকারের প্রতিদান সঠিকভাবে প্রদান করা হবে।

2। উপকারকের অবস্থা অনুযায়ী উপকারককে তার উত্তম প্রতিদান বা পুরস্কার প্রদান করা উচিত। কেননা মানুষের মধ্যে এমন লোক আছে যে, তার উপকারের পুরস্কার যেন তার উপকারের চেয়ে বেশি বা তার উপকারের ন্যায় বা সমতুল্য হয়। আবার মানুষের মধ্যে এমনও লোক আছে যে, তার উপকারের পুরস্কার যেন তার মঙ্গল ও কল্যাণের শুধু মাত্র দোয়া হয়। এই জন্য যে সে ব্যক্তি তার সমাজে ধনশালী এবং সম্ভ্রান্ত ও মর্যাদাশালী, তার উপকারের উত্তম প্রতিদান হলো, তার জন্য আন্তরিকতার সহিত দোয়া করা । এবং পার্থিব জগতের কোনো পুরস্কার বা কোনো সম্পদ তাকে প্রদান না করাই উত্তম।

উপকারকের জন্য সর্বোত্তম দোয়া হলো:

“জাযাকাল্লাহু খায়রা”

" جَزَاكَ اللهُ خَيْرًا ".

পাঠ করা।

এই দোয়াটির অর্থ হলো: আল্লাহ আপনাকে আপনার উপকারের উত্তম প্রতিদান সম্পূর্ণরূপে দুনিয়া এবং পরকালে প্রদান করুন।