১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৩
প্রকৃত ইসলাম ধর্মে মজলিশের আদবকায়দা
59 - عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " إِذَا قَامَ أَحَدُكُمْ عَنْ مَجْلِسِهِ , ثُمَّ رَجَعَ إِلَيْهِ؛ فَهُوَ أَحَقُّ بِهِ ".
( سنن ابن ماجه , رقم الحديث 3717, وصحيح مسلم , رقم الحديث 31 - (2179) واللفظ لابن ماجه , وصححه الألباني ).
59 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, তিনি নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] থেকে বর্ণনা করেছেন: নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “তোমাদের মধ্যে থেকে যখন কোনো ব্যক্তি নিজের বসার জায়গা হতে উঠে গিয়ে আবার সেখানে ফিরে আসবে, তখন সেই ব্যক্তি উক্ত জায়গাতে বসার অধিকতর অধিকারী হবে”।
[সুনান ইবনু মাজাহ, হাদীস নং 3717 এবং সহীহ মুসলিম, হাদীস নং 31 -(2179) এর অংশবিশেষ। তবে হাদীসের শব্দগুলি সুনান ইবনু মাজাহ থেকে নেওয়া হয়েছে। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী এই হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন যে কোনো সভার বা মজলিশের আদবকায়দা রক্ষা করে চলে। সুতরাং তাতে এমন কোনো আচরণ করা উচিত নয়, যার দ্বারা সভার লোকজনের কষ্ট হয়।
2। যে কোনো সভার বা মজলিশের আদবকায়দার অন্তর্ভুক্ত একটি বিষয় হলো এই যে, মজলিসে অংশগ্রহণকারী ব্যক্তি যখন তার কোনো প্রয়োজনীয় কাজ বা ওজু কিংবা পবিত্রতার্জনের কাজের জন্য নিজের বসার জায়গা হতে উঠে গিয়ে আবার সেখানে ফিরে আসবে, তখন সেই ব্যক্তি তার উক্ত জায়গাতে বসার অধিকতর অধিকারী হবে।