hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৪

নিজের স্ত্রী ও শিশুদের খোরপোশ জোগানোর জন্য টাকাপয়সা ব্যয় করার মর্যাদা

60 - عَنْ أَبِيْ مَسْعُوْدٍ الْبَدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ : " إِنَّ الْمُسْلِمَ إِذَا أَنْفَقَ عَلَى أَهْلِهِ نَفَقَةً وَهُوَ يَحْتَسِبُهَا كَانَتْ لَهُ صَدَقَةً ".

( صحيح مسلم , رقم الحديث 48- (1002), وصحيح البخاري , رقم الحديث 55, واللفظ لمسلم ).

60 - অর্থ: আবু মাসউদ আলবাদরী [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত। তিনি নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] থেকে বর্ণনা করেছেন: নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “কোনো মুসলিম ব্যক্তি যখন পুণ্য লাভের উদ্দেশ্যে ও আশায় নিজের পরিবার পরিজনের জন্য টাকাপয়সা ও ধনসম্পদ খরচ করবে, তখন তা সাদকা হিসাবেই পরিগণিত হবে”।

[সহীহ মুসলিম, হাদীস নং 48 -(1002) এবং সহীহ বুখারী, হাদীস নং 55, তবে হাদীসের শব্দগুলি সহীহ মুসলিম থেকে নেওয়া হয়েছে]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 2 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, নিজের স্ত্রী ও শিশুসন্তানসন্ততিদের ভরণপোষণ ও খোরপোশ জোগানোর সুব্যবস্থা করার জন্য টাকাপয়সা ও ধনসম্পদ ব্যয় করার মধ্যে মহা মর্যাদা রয়েছে। এবং নিজের স্ত্রী ও শিশুসন্তানসন্ততিদের ভরণপোষণ ও খোরপোশ জোগানোর সুব্যবস্থা করার জন্য টাকাপয়সা ও ধনসম্পদ ব্যয় করার বিষয়টি হলো আল্লাহর রাস্তায় অথবা অসহায়দের দান প্রদান করার চেয়ে অধিকতর উত্তম। কেননা নিজের স্ত্রী ও শিশুসন্তানসন্ততিদের জন্য টাকাপয়সা ও ধনসম্পদ ব্যয় করা হলো ওয়াজেব বা অপরিহার্য বিষয়। এবং নিজের স্ত্রী ও শিশুসন্তানসন্ততি ছাড়া অন্যদের জন্য টাকাপয়সা ও ধনসম্পদ ব্যয় করা ওয়াজেব বা অপরিহার্য বিষয় নয়। আর যে বিষয়টি পালন করা ওয়াজেব বা অপরিহার্য নয়, সে বিষয়টির চেয়ে, যে বিষয়টি পালন করা ওয়াজেব বা অপরিহার্য সে বিষয়টি পালন করা অধিকতর উত্তম।

2। পুণ্য লাভের উদ্দেশ্য ও আশার ভাবার্থ হলো এই যে, নিজের স্ত্রী ও শিশুসন্তানসন্ততিদের ভরণপোষণ ও খোরপোশের জন্য একজন মুসলিম ব্যক্তি যা কিছু ব্যয় করবে, তার প্রতিদান শুধু মাত্র মহান আল্লাহর কাছ থেকে পাওয়া বা নেওয়ার আশা রাখবে।

নিজের স্ত্রীর জন্য এবং শিশুসন্তানসন্ততিদের ভরণপোষণ ও খোরপোশ এবং তাদেরকে বড়ো করে তোলার জন্য যে সমস্ত টাকাপয়সা ও ধনসম্পদ মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভের উদ্দেশ্যে ব্যয় করা হয়, সে সমস্ত টাকাপয়সা ও ধনসম্পদ সবই উত্তম দান প্রদানের অন্তর্ভুক্ত হয়ে যায়।

এই ক্ষেত্রে মহান আল্লাহর সন্তুষ্টিলাভ করার পদ্ধতিটি হলো এই যে, মুসলিম ব্যক্তি যখন নিজের স্ত্রীর জন্য এবং শিশুসন্তানসন্ততিদের ভরণপোষণ ও খোরপোশ এবং তাদেরকে বড়ো করে তোলার জন্য যে সমস্ত টাকাপয়সা ও ধনসম্পদ ব্যয় করবে, তখন সে নিজের অন্তরে এই ধারণা পোষণ করবে যে, নিজের স্ত্রীর জন্য এবং শিশুসন্তানসন্ততিদের ভরণপোষণ ও খোরপোশের বিষয়টি মহান আল্লাহ তার প্রতি ওয়াজেব বা অপরিহার্য করে দিয়েছেন। সুতরাং সে নিজের স্ত্রীর জন্য এবং শিশুসন্তানসন্ততিদের ভরণপোষণ ও খোরপোশের সমস্ত খরচ বহন করার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভের আশা পোষণ করবে। এই আশা পোষণ না করলে সে মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভ করার এতে সুযোগ পাবে না।

3। টাকাপয়সা ও ধনসম্পদ খরচ করার ভাবার্থ হলো এই যে, প্রকৃত ইসলামের শিক্ষা অনুযায়ী বৈধ মাল বৈধ পন্থায় বৈধ কর্মে মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভের উদ্দেশ্যে ব্যয় করা।