১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৮
আমীন (آمِينَ) বলার মর্যাদা
54 - عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " إِذَا قَالَ أَحَدُكُمْ : آمِينَ , وَقَالَتِ الْمَلَائِكَةُ فِي السَّمَاءِ : آمِينَ؛ فَوَافَقَتْ إِحْدَاهُمَا الْأُخْرَى؛ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ".
( صحيح البخاري , رقم الحديث 781, وصحيح مسلم , رقم الحديث 72- (410), واللفظ للبخاري ).
54 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত। তিনি বলেন যে, নিশ্চয় আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “তোমাদের মধ্যে থেকে যখন কোনো ব্যক্তি নামাজের মধ্যে বলবে: আমীন ( آمِينَ )!
অর্থ: হে আল্লাহ! আপনি এই জিকির">দোয়া কবুল করুন।
এবং আসমানে ফেরেশতাগণও বলবেন: আমীন ( آمِينَ )!
তখন উভয় আমীন ( آمِينَ ) একই সঙ্গে উচ্চারিত হলে, তার পূর্ববর্তী সমস্ত পাপগুলি ক্ষমা করে দেওয়া হয়”।
[সহীহ বুখারী, হাদীস নং 781 এবং সহীহ মুসলিম, হাদীস নং 72 -(410), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। নামাজের মধ্যে সূরা আল ফাতিহা পাঠ করার শেষে আমীন ( آمِينَ ) বলার অর্থ হলো এই যে, হে আল্লাহ! আমি সূরা আল ফাতিহার মাধ্যমে যে দোয়াটি আপনার নিকটে করেছি, সেই দোয়াটি আমার আপনি কবুল করুন।
2। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, নামাজ পড়ার অবস্থায় ইমাম, মোকতাদী এবং একাকী নামাজ আদায়কারীর জন্য সূরা আল ফাতিহা পাঠ করার শেষে আমীন ( آمِينَ ) বলা একটি ভালো কাজ।
3। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, ফেরেশতাগণের প্রতি ঈমান স্থাপন করা উচিত।