১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৭
রোজা রাখার জন্য উত্তম সেহরি হলো খেজুর
53 - عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " نِعْمَ سُحُوْرُ الْمُؤْمِنِ : اَلتَّمْرُ ".
( سنن أبي داود , رقم الحديث 2345, وصححه الألباني ).
53 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, তিনি নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] থেকে বর্ণনা করেছেন: নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “প্রকৃত মুসলিম ব্যক্তির রোজা রাখার জন্য উত্তম সেহরি হলো খেজুর”।
[সুনান আবু দাউদ, হাদীস নং 2345, আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী এই হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। মুসলিম ব্যক্তির রোজা রাখার জন্য উত্তম সেহরি হলো খেজুর। তাই খেজুর দিয়ে অথবা খেজুর সহকারে সেহরি খাওয়া মুস্তাহাব বা উত্তম। কিন্তু এই সুন্নাতটি হতে অনেক লোকই বেখেয়াল। এবং তারা মনে করে যে, খেজুর শুধু রোজা ইফতার করার জন্য সুন্নাত।
2। খেজুর হলো একটি কল্যাণকর ফল। তাই খেজুর দিয়ে অথবা খেজুর সহকারে সেহরি খাওয়ার বিষয়টি হলো কল্যাণের উপর কল্যাণ লাভ করা কিংবা বরকতের উপর বরকত লাভ করা।
3। সেহরি খাওয়ার বিষয়টি অন্যান্য ইবাদত ও সৎকর্ম সম্পাদন করার কাজে সহায়ক হয়। তাই মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন সর্বদা সেহরি খাওয়ার বিষয়ে তৎপর থাকে। বেশি খাদ্য গ্রহণের মাধ্যমে যেমন সেহরি খাওয়া হয়, তেমনি অল্প খাদ্য গ্রহণের মাধ্যমেও সেহরি খাওয়া হয়। সুতরাং যেমন খেজুর খাওয়ার মাধ্যমে সেহরি খাওয়া হয়। সেই রকমভাবে এক ঢোক পানি পান করার মাধ্যমেও তা হয়। তবে খেজুর দিয়ে অথবা খেজুর সহকারে সেহরি খাওয়ার বিষয়টি হলো সর্বোত্তম সেহরি।