hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

প্রকৃত ইসলাম একটি উদার ধর্ম

26 - عَنْ مُعَاذٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : خَرَجْنَا مَعَ رَسُوْلِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيْ غَزْوَةِ تَبُوْكَ؛ فَكَانَ يُصَلِّي َالظُّهْرَ وَالْعَصْرَ جَمِيْعًا , وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيْعًا .

( صحيح مسلم , رقم الحديث 52- (706),).

26 - অর্থ: মোয়াজ [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত। তিনি বলেন যে, আমরা আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে তাবূক যুদ্ধের অভিযানে বের হয়েছিলাম। তাই সেই অভিযানে আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] জোহর ও আসরের নামাজ একত্রিত করে পড়তেন এবং মাগরিব ও এশার নামাজও একত্রিত করে পড়তেন। [সহীহ মুসলিম, হাদীস নং 52 -(706)]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়:

মুয়াজ বিন জাবাল বিন আমর্‌ বিন আওস, আবু আব্দুর রহমান আল্‌ আনসারী [রাদিয়াল্লাহু আনহু]। তিনি সাহাবীগণের মধ্যে মর্যাদা সম্পন্ন ছিলেন। আকাবার বায়আত অনুষ্ঠান, বদরের যুদ্ধ সহ আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে সমস্ত যুদ্ধে তিনি যোগদান করেন। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র 18 বছর।

তিনি সাহাবীগণের মধ্যে শরীয়তের হালাল-হারাম সম্পর্কে ছিলেন অধিক জ্ঞানের আধার। হাদীস গ্রন্থে তাঁর কাছ থেকে বর্ণিত 157 টি হাদীস পাওয়া যায়।

আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তাঁকে ইয়ামান দেশের আমীর নিযুক্ত করেই সেখানে পাঠিয়েছিলেন, এবং নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর মৃত্যুবরণের পর তিনি আবার মাদীনায় ফিরে আসেন। অবশেষে তিনি শাম দেশে অবস্থান করেন এবং সেখানেই সন 18 হিজরীতে অথবা 17 হিজরীতে 34 বছর বয়সে মহামারী রোগে (প্লেগে) মৃত্যুবরণ করেন [রাদিয়াল্লাহু আনহু]।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, জোহর ও আসরের নামাজ এবং মাগরিব ও এশার নামাজ অগ্রিম এবং বিলম্বের সহিত একত্রিত করে পড়া বৈধ বা জায়েজ।

2। প্রকৃত ইসলাম ধর্ম একটি সহজ ও উদার ধর্ম। তাই এই ধর্মে কোনো প্রকারের জটিলতা বা অসুবিধা এবং কষ্টের বিষয় নেই। এই জন্য প্রকৃত ইসলাম ধর্মে কতকগুলি নামাজ একত্রিত করে পড়ার বিধান এসেছে।

3। এই হাদীসটির মধ্যে এবং আল্লাহর বাণী:

ﭽ ﮢ ﮣ ﮤ ﮥ ﮦ ﮧ ﮨ ﮩ ﭼ , ( سورة النساء : ١٠٣ )

ভাবার্থের অনুবাদ: “নিশ্চয় নির্ধারিত সময়ে ঈমানদার মুসলিমগণের উপর নির্দিষ্ট নামাজ পড়া ফরজ বা অপরিহার্য করা হয়েছে”।

(সূরা আন্ নিসা, আয়াত নং 103 এর অংশবিশেষ)।

এর মধ্যে কোনো প্রকারের অসঙ্গতি বা পরস্পরবিরোধিতা নেই। কেননা নামাজ একত্রিত করে পড়ার বিধানটি প্রয়োজনের ক্ষেত্রে বিশেষ অবস্থার জন্য প্রযোজ্য, সাধারণ অবস্থার জন্য নয়। এবং সেই ব্যক্তির জন্যও নয় যে ব্যক্তি অকারণে নামাজ একত্রিত করে পড়ার অভ্যাসে অভ্যাসিত।