hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮১

আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার মধ্যেই নিহিত রয়েছে সর্ব প্রকারের মঙ্গল

77 - عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ؛ فَلْيَقُلْ : خَيْرًا أَوْ لِيَصْمُتْ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ؛ فَلاَ يُؤْذِ جَارَهُ , وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاَللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ؛ فَلْيُكْرِمْ ضَيْفَهُ ".

( صحيح البخاري , رقم الحديث 6475, وصحيح مسلم , رقم الحديث 74- (47), واللفظ للبخاري ).

77 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত। তিনি বলেন যে, নিশ্চয় আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন ভালো কথা বলে, নচেৎ চুপ থাকে। এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন নিজের প্রতিবেশীকে কোনো প্রকারের কষ্ট না দেয়। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন তার অতিথির সম্মান করে”।

[সহীহ বুখারী, হাদীস নং 6475 এবং সহীহ মুসলিম, হাদীস নং 74 -(47), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটি প্রকৃতপক্ষে মহাকল্যাণদায়ক আচরণ অবলম্বন করার প্রতি উৎসাহিত করার একটি মহাবিধান। এই মহাবিধানটি জিভের সংরক্ষণ এবং উদারতা, বদান্যতা ও পরোপকারের জন্য উৎসাহ প্রদানের উৎস।

2। আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার মধ্যেই নিহিত রয়েছে সর্ব প্রকারের মঙ্গল। এবং এই দুইটি জিনিস আল্লাহর মহা সম্মানের সহিত আল্লাহর জন্য মুসলিম ব্যক্তিকে সতর্ক ও সজাগ করে রাখে।

3। লোকের সাথে ভালো কথা বলার প্রতি এই হাদীসটি উৎসাহ প্রদান করে। এবং আল্লাহ ও তদীয় রাসূল যে শিক্ষা প্রদান করেছেন, সেই শিক্ষা মোতাবেক কথা বলাকেই ভালো কথা বলা হয়। সেই শিক্ষা অপরিহার্য কর্ম বা কথার জন্য হোক অথবা উত্তম ও পছন্দনীয় মোস্তাহাব কর্ম বা কথার জন্য হোক।

4। প্রকৃত ইসলাম ধর্ম প্রতিবেশীর অধিকারের সংরক্ষণের প্রতি এবং তার সম্মান রক্ষা করার প্রতি বিশেষভাবে গুরুত্ব প্রদান করে। তাই মুসলিম ব্যক্তির একটি অপরিহার্য কাজ হলো এই যে, সে যেন তার সকল প্রকার মুসলিম ও অমুসলিম প্রতিবেশীর সম্মান রক্ষা করে, তার সহায়ক হয় এবং তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে।

5। অতিথির সম্মান করা আল্লাহর প্রতি সঠিক ঈমান পরিপূর্ণতার নিদর্শন এবং প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক সচ্চরিত্রের একটি উত্তম ও স্পষ্ট বৈশিষ্ট্য।