১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৬
সরস টাটকা খেজুর দ্বারা রোজা ইফতার করা উত্তম
42 - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ، يَقُوْلُ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يُفْطِرُ عَلَى رُطَبَاتٍ قَبْلَ أَنْ يُصَلِّيَ؛ فَإِنْ لَمْ تَكُنْ رُطَبَاتٌ؛ فَعَلَى تَمَرَاتٍ؛ فَإِنْ لَمْ تَكُنْ؛ حَسَا حَسَوَاتٍ مِنْ مَاءٍ ".
( سنن أبي داود , رقم الحديث 2356, وجامع الترمذي , رقم الحديث 696, قال الإمام الترمذي عن هذا الحديث بأنه : حسن غريب , واللفظ لأبي داود , وحسنه الألباني وصححه ).
42 - অর্থ: আনাস বিন মালিক [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত। তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] মাগরিবের নামাজ পড়ার পূর্বে বা আগে কতিপয় সরস টাটকা খেজুর দ্বারা রোজা ইফতার করতেন। যদি সরস টাটকা খেজুর না পেতেন, তাহলে শুকনো খেজুর দ্বারা রোজা ইফতার করতেন। যদি শুকনো খেজুরও না থাকতো, তাহলে কয়েক ঢোক পানি পান করে রোজা ইফতার করতেন।
[সুনান আবু দাউদ, হাদীস নং 2356 জামে তিরমিযী, হাদীস নং 696, তবে হাদীসের শব্দগুলি সুনান আবু দাউদ থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান গারীব (এক পন্থায় বর্ণিত) বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে হাসান সহীহ (সঠিক) বলেছেন]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 8 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। মাগরিবের নামাজ পড়ার পূর্বে বা আগে কতিপয় সরস টাটকা খেজুর দ্বারা রোজা ইফতার করা উত্তম। যদি সরস টাটকা খেজুর না থাকে, তাহলে শুকনো খেজুর দ্বারা রোজা ইফতার করা উত্তম। যদি শুকনো খেজুরও না থাকে, তাহলে কয়েক ঢোক পানি পান করে রোজা ইফতার করা ভালো। যদি উল্লিখিত বস্তুর মধ্যে থেকে কিছুই না থাকে, তাহলে আল্লাহর প্রদত্ত যে কোনো হালাল বা বৈধ খাদ্য বা পানীয় বস্তুর দ্বারা রোজা ইফতার করে নেওয়াই ভালো।
2। প্রকৃত ইসলাম ধর্মে রোজা হলো: মহান আল্লাহর এমন একটি ইবাদত বা উপাসনা, যেই ইবাদত বা উপাসনাতে ফজরের আভা প্রকাশ হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গকারী সমস্ত বস্তু বর্জন করে নিরম্ব উপবাস থাকা।