১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৩
বিনা প্রয়োজনে ছবি বা চিত্রায়ন করা হতে সতর্কীকরণ
19 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُوْدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ : " إنَّ أشدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ : اَلْمُصَوِّرُوْنَ ".
( صحيح البخاري , رقم الحديث 5950, وصحيح مسلم , رقم الحديث 98 - (2109), واللفظ للبخاري ).
19 - অর্থ: আব্দুল্লাহ বিন মাসউদ [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত। তিনি বলেন যে, আমি নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে বলতে শুনেছি, তিনি বলেছেন: “আল্লাহর নিকটে কিয়ামতের দিনে ছবি বা মূর্তি নির্মাতাদের কঠিন ও সর্বাধিক শাস্তি হবে”।
[সহীহ বুখারী, হাদীস নং 5950 এবং সহীহ মুসলিম, হাদীস নং 98 -(2109), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 3 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই হাদীসটির দ্বারা এটা প্রমাণিত হয় যে, প্রকৃত ইসলাম ধর্মে জীবজগতের বা জীবজন্তুর ছবি বা মূর্তি তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ ও হারাম করা হয়েছে।
2। এই হাদীসটির মধ্যে জীবজগতের বা জীবজন্তুর ছবি বা মূর্তি তৈরি করা হতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে; কেননা এর দ্বারা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে তুলনা করা হয়। এবং জীবজগতের বা জীবজন্তুর ছবি বা মূর্তি তৈরি করার বিষয়টি হলো আল্লাহর সাথে শিরক স্থাপন করার একটি মাধ্যম এবং উপাদান।
3। এই হাদীসটিকে লক্ষ্য করে একথাও বলা হয় যে, যারা আল্লাহর সাথে শিরক স্থাপন করার জন্য মূর্তি বা প্রতিমা তৈরি করে, তাদের জন্য এই হাদীসটি প্রযোজ্য। সুতরাং মূর্তি বা প্রতিমা নির্মাতাদের জন্য এই হাদীসটি খাস রয়েছে। তাই তারাই কেয়ামতের দিন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে।