hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

আল্লাহর নাবীর অধিকাংশ সময়ের দোয়া

12 - عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : كَانَ أَكْثَرُ دُعَاءِ النَّبيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اَللَّهُمَّ ! ﭽﯜ ﯝ ﯞ ﯟ ﯠ ﯡ ﯢ ﯣ ﯤ ﯥ ﯦ ﭼ , ( البقرة : ٢٠١ ).

( صحيح البخاري , رقم الحديث 6389, وصحيح مسلم , رقم الحديث 23- (2688), واللفظ للبخاري ).

12 - অর্থ: আনাস [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত, তিনি বলেন যে, নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর অধিকাংশ সময়ের দোয়া ছিলো:

اَللَّهُمَّ ! ﭽ ﯜ ﯝ ﯞ ﯟ ﯠ ﯡ ﯢ ﯣ ﯤ ﯥ ﯦ ﭼ, ( سورة البقرة الآية ٢٠١ ).

অর্থ: “হে আল্লাহ! হে আমাদের প্রতিপালক! আপনি আমাদেরকে দুনিয়াতে সর্ব প্রকারের কল্যাণ প্রদান করুন এবং পরকালেও সর্ব প্রকারের কল্যাণ প্রদান করুন। আর আমাদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ড হতে পরিত্রাণ দান করুন”। (সূরা আল বাকারাহ, আয়াত নং 201)।

[সহীহ বুখারী, হাদীস নং 6389 এবং সহীহ মুসলিম, হাদীস নং 23 -(2688), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 8 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। যে ব্যক্তি জেনে শুনে প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক সততা ও একনিষ্ঠতার সহিত ঈমান, আমল এবং চরিত্র ঠিক রাখতে পারবে, সে ব্যক্তি দুনিয়াতে এবং পরকালে সুখ, শান্তি এবং নিরাপত্তা লাভ করতে পারবে।

2। এই দোয়টির মধ্যে সর্ব প্রকার মঙ্গল নিহিত রয়েছে; তাই মুসলিম ব্যক্তি যেন এই দোয়াটি অধিকতর পাঠ করে। এবং হারাম ও সন্দেহের বিষয়গুলি থেকে নিজেকে রক্ষা করে।