hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

দুই সিজদার মধ্যবর্তী সময়ে বসার অবস্থায় পঠনীয় দোয়া

45 - عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُوْلُ بَيْنَ السَّجْدَتَيْنِ : " رَبِّ اغْفِرْ لِيْ، رَبِّ اغْفِرْ لِيْ ".

( سنن ابن ماجه , رقم الحديث 897, وسنن أبي داود , رقم الحديث 874 , وسنن النسائي , رقم الحديث 1145, واللفظ لابن ماجه , وصححه الألباني ).

45 - অর্থ: হুজায়ফা [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত যে, নিশ্চয় নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] দুই সিজদার মধ্যবর্তী সময়ে বসার অবস্থায় এই জিকির">দোয়াটি বলতেন:

" رَبِّ اغْفِرْ لِيْ، رَبِّ اغْفِرْ لِيْ ".



অর্থ: “হে আমার প্রভু! আপনি আমাকে ক্ষমা প্রদান করুন! হে আমার প্রভু! আপনি আমাকে ক্ষমা প্রদান করুন”!

[সুনান ইবনু মাজাহ, হাদীস নং 897, সুনান আবু দাউদ, হাদীস নং 874 এবং সুনান নাসায়ী, হাদীস নং 1145, আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন। তবে হাদীসের শব্দগুলি সুনান ইবনু মাজাহ থেকে নেওয়া হয়েছে]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 4 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, নামাজের অবস্থায় দুই সিজদার মধ্যবর্তী সময়ে বসার অবস্থায় পঠনীয় দোয়া হলো:

" رَبِّ اغْفِرْ لِيْ، رَبِّ اغْفِرْ لِيْ ".

2। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]হতে দুই সিজদার মধ্যবর্তী সময়ে বসার অবস্থায় অনেক রকম দোয়া পাঠ করার বিবরণ অনেকগুলি হাদীস দ্বারা প্রমাণিত হয়েছে। কিন্তু এই বিষয়টিকে সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে অন্য হাদীসগুলির কথা উপস্থাপন করলাম না।