hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬১

নামাজে পঠনীয় একটি জিকিরের মর্যাদা

57 - عَنْ أَبيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " إِذَا قَالَ الْإِمَامُ : سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ؛ فَقُوْلُوْا : اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ؛ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلَائِكَةِ؛ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ".

( صحيح البخاري , رقم الحديث 796, وأيضاً صحيح مسلم , رقم الحديث 71- (409),).

57 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত যে, নিশ্চয় আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “ইমাম যখন বলবেন:

" سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ "

( অর্থ: “আল্লাহ সেই ব্যক্তির দোয়া কবুল করেন, যে ব্যক্তি তাঁর প্রশংসা করে”। )

তখন তোমরা সকল মোক্তাদীগণ বলবে:

" اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ "

( অর্থ: “হে আল্লাহ! হে আমাদের প্রকৃত প্রভু! সমস্ত প্রশংসা আপনারই জন্য”।)

কেননা যে ব্যক্তির এই উক্তিটি ফেরেশতাগণের উক্তির সাথে একই সঙ্গে উচ্চারিত হবে, তার পূর্ববর্তী সমস্ত পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হবে”।

[সহীহ বুখারী, হাদীস নং 796 এবং সহীহ মুসলিম, হাদীস নং 71 -(409)]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহর অনুগ্রহ অনন্ত। তাই তিনি মানুষের অতি সহজ কাজের মাধ্যমে মানুষের অনেক পাপ ক্ষমা করে দেন। সুতরাং মোক্তাদী যখন বলবে:

" اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ "

এবং এই উক্তিটি ফেরেশতাগণের উক্তির সাথে একই সঙ্গে উচ্চারিত হবে, তখন তার পূর্ববর্তী সমস্ত পাপগুলি ক্ষমা করে দেওয়া হবে।

2। নামাজী ব্যক্তি যদি ইমাম হয় অথবা একায় নামাজ পড়ে, তাহলে সে নামাজ পড়ার সময় যখন রুকু থেকে তার মাথা উপরে উঠিয়ে দাঁড়াবে তখন সে বলবে:

" سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ "

কিন্তু নামাজী ব্যক্তি যদি মোক্তাদী হয়, তাহলে সে ব্যক্তি

" سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ "

পাঠ করবে না। তবে ইমাম যখন

" سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ "

পাঠ করা শেষ করবে, তখন মোক্তাদী বলবে:

" اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ "

এবং

" سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ "

এর অর্থ হলো: “আল্লাহ সেই ব্যক্তির দোয়া কবুল করেন, যে ব্যক্তি তাঁর প্রশংসা করে”।