hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৯

প্রকৃত মুসলিম ব্যক্তির পরিচয়

55 - عَنْ أَبيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُوْلِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " الْمُسْلِمُ مَنْ سَلِمَ النَّاسُ مِنْ لِسَانِهِ وَيَدِهِ , وَالْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِم ".

( سنن النسائي , رقم الحديث 4995, و صحيح مسلم , رقم الحديث 65 - (41), , واللفظ للنسائي , وحسنه الألباني ).

55 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, তিনি নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] থেকে বর্ণনা করেছেন: নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “প্রকৃতপক্ষে মুসলিম ব্যক্তি তাকেই বলা যাবে, যার হস্ত এবং জিহ্বার অমঙ্গল হতে সকল জাতির মানব সমাজ নিরাপদে থাকবে এবং প্রকৃতপক্ষে ঈমানদার মুসলিম ব্যক্তি তাকেই বলা যাবে, যার অমঙ্গল হতে সকল জাতির মানব সমাজের জান ও মাল নিরাপত্তায় থাকবে”।

[সুনান নাসায়ী, হাদীস নং 4995 এবং সহীহ মুসলিম, হাদীস নং 65 -(41)। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে হাসান সহীহ (সুন্দর সঠিক) বলেছেন]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটির দাবি অনুযায়ী এটা প্রমাণিত হয় যে, মুসলিম ব্যক্তি যেন সকল প্রকারের আমানত রক্ষা করে এবং আদান-প্রদান বা দেওয়া-নেওয়ার সময় সর্বদা সততা বজায় রাখে। এবং প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক নিজেকে পরিচালিত করে। আর মানুষের জান ও মানের প্রতি জুলুম বা অন্যায় আচরণ না করে।

2। প্রকৃতপক্ষে মুসলিম ব্যক্তি হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে। এবং মানুষের অধিকারগুলির সংরক্ষণ করে। আর তাদেরকে কোন প্রকার কষ্ট দেওয়া হতে বিরত থাকে এবং তাদের প্রতি জুলুম করা হতে বিরত থাকে। সুতরাং তারা তার অমঙ্গল ও অন্যায় আচরণ থেকে সব সময় নিরাপদে থাকে।

3। এ ইহাদীসটি প্রকৃত মুসলিম ব্যক্তির একটি প্রকাশ্য ও বাস্তব পরিচয় পেশ করেছে। আর সেই পরিচয় হলো এই যে, সকল জাতির মানব সমাজ তার অমঙ্গল থেকে নিরাপত্তায় থাকবে। অনুরূপভাবে প্রকৃত মুসলিম ব্যক্তির একটি গুপ্ত পরিচয়ও পেশ করেছে। আর সেই পরিচয় হলো এই যে, সকল জাতির মানব সমাজের জান ও মাল তার অশান্তি ও অকল্যাণ থেকে নিরাপদে থাকবে।