hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

ক্রয়বিক্রয় সংক্রান্তে সহজকরণের মর্যাদা

31 - عَنْ أَبيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ أَقَالَ مُسْلِمًا؛ أَقَالَهُ اللَّهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ ".

( سنن ابن ماجه , رقم الحديث 2199, وسنن أبي داود , رقم الحديث 3460, واللفظ لابن ماجه , وصححه الألباني ).

31 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির বিক্রীত বা ক্রীত বস্তু প্রত্যর্পণ করার সিদ্ধান্ত বা ইচ্ছা অথবা প্রস্তাব গ্রহণ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে তার ভুল-ভ্রান্তির শাস্তি হতে মুক্তি প্রদান করবেন”।

[সুনান ইবনু মাজাহ, হাদীস নং 2199, সুনান আবু দাউদ, হাদীস নং 3460। তবে হাদীসের শব্দগুলি সুনান ইবনু মাজাহ থেকে নেওয়া হয়েছে। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী এই হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। আল্ ইকালা (অর্থাৎ: বিক্রীত বা ক্রীত বস্তু প্রত্যর্পণ করার সিদ্ধান্ত বা ইচ্ছা গ্রহণ করা) ওলামায়ে ইসলামের পরিভাষায় হলো:

ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষের পারস্পরিক সম্মতি দ্বারা তাদের ক্রয়বিক্রয়ের চুক্তিভঙ্গ ও বরখাস্ত করা এবং তাদের ক্রয়বিক্রয়ের প্রভাব বাতিল ও বিলুপ্তি করা।

2। ইসলাম ধর্মে আল্ ইকালার (অর্থাৎ: বিক্রীত বা ক্রীত বস্তু প্রত্যর্পণ করার সিদ্ধান্ত বা ইচ্ছা গ্রহণ করা) বিধানটি এসেছে মানুষের উপকার,সাহায্য,সহানুভূতির উদ্দেশ্যে এবং জটিলতা বা অসুবিধা দূরীকরণের জন্য। তাই মানুষের ভুল-ভ্রান্তির বিষয়গুলি ক্ষমা করে দেওয়া প্রকৃত ইসলামের বিধান মোতাবেক একটি প্রয়োজনীয় জিনিস।

3। ইসলাম ধর্মে আল্ ইকালার (অর্থাৎ: বিক্রীত বা ক্রীত বস্তু প্রত্যর্পণ করার সিদ্ধান্ত বা ইচ্ছা গ্রহণ করা) বিধানটির পদ্ধতি হলো এইরূপ:

কোনো ক্রয়কারী ব্যক্তি অন্য কোনো বিক্রয়কারী লোকের কাছ থেকে কোনো বস্তু ক্রয় করার পর লজ্জিত বা অনুতপ্ত হয়েছে; সেই ক্রীত বস্তুতে কোনো দোষ বা খুঁত থাকার জন্য অথবা ক্রয়কারী ব্যক্তির কাছে সেই ক্রীত বস্তুর প্রয়োজন অথবা তার মূল্য না থাকার কারণে। তাই ক্রয়কারী ব্যক্তি উক্ত ক্রীত বস্তুটি বিক্রয়কারীকে ফেরত দিবে এবং বিক্রয়কারী ব্যক্তি উক্ত বিক্রীত বস্তুটি ফেরত নিবে।

4। ইসলাম ধর্মে আল্ ইকালার (অর্থাৎ: বিক্রীত বা ক্রীত বস্তু প্রত্যর্পণ করার সিদ্ধান্ত বা ইচ্ছা গ্রহণ করা) বিধানটি এসেছে প্রকৃতপক্ষে ক্রয়কারীর প্রতি বিক্রয়কারীর অনুগ্রহ হিসেবে; কেননা ক্রয়বিক্রয়ের কাজ তো সম্পন্ন হয়ে গেছে; তাই বিক্রয়কারীর সমর্থন ছাড়া এই কাজ একাই ক্রয়কারীর দ্বারা সম্পাদিত হবে না।