hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

আল্লাহর নিকটে সর্বোত্তম বাক্য

10 - عَنْ أَبِيْ ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ : أَيُّ الْكَلاَمِ أَفْضَلُ؟ قَالَ : " مَا اصْطَفَى اللهُ لِمَلائِكَتِهِ أَوْ لِعِبَادِهِ : سُبْحَانَ اللهِ وَبَحِمْدِهِ ".

( صحيح مسلم , رقم الحديث 84 - (2731), ).

10 - অর্থ: আবু জার [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত যে, নিশ্চয় আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে জিজ্ঞাসা করা হয়েছিলো যে, সর্বোত্তম বাক্য কোন্ কথাটিকে বলা যায়? তিনি উত্তর প্রদান করে বললেন:

“যে কথাটি মহান আল্লাহ তাঁর ফেরেশতাগণের জন্য অথবা তাঁর বান্দাগণের জন্য মননীত করেছেন:

" سُبْحَانَ اللهِ وَبَحِمْدِهِ "

অর্থ: “আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তাঁর প্রশংসার সহিত”। [সহীহ মুসলিম, হাদীস নং 84 -(2731) ]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়:

আবু জার তিনি জুন্দুব বিন জুনাদা আল্‌ গিফারী, একজন গৌরবময় বিখ্যাত সাহাবী, তিনি ওই সমস্ত সাহাবীদের মধ্যে একজন ছিলেন, যাঁরা ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিলেন। দানশীলতা ও উদারতায় তিনি প্রসিদ্ধ ছিলেন; তাই তিনি ধন-সম্পদ কিছুই জমা রাখতেন না, মাদীনাতে তিনি ফতোয়া দেওয়ার কাজে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়োজিত ছিলেন। হাদীস গ্রন্থে তাঁর কাছ থেকে বর্ণিত 281 টি হাদীস পাওয়া যায়।

অতঃপর তিনি শাম দেশে যাত্র করেন, অবশেষে আর্‌রাব্‌জা (মাদীনা হতে রিয়াদ পথে 100 কিলোমিটার দূরে) নামক স্থানে অবস্থান করেন এবং সেখানেই তিনি 31 হিজরীতে অথবা 32 হিজরীতে মৃত্যুবরণ করেন [রাদিয়াল্লাহু আনহু] । আব্দুল্লাহ বিন মাসউদ [রাদিয়াল্লাহু আনহু] তাঁর জানাজার নামাজ পড়িয়েছিলেন [রাদিয়াল্লাহু আনহু] ।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটি " سُبْحَانَ اللهِ وَبَحِمْدِهِ " বাক্যটির দ্বারা আল্লাহর প্রশংসার সহিত তাঁর পবিত্রতা ঘোষণা করার মর্যাদা বর্ণনা করে।

2। মহান আল্লাহর স্মরণে মগ্ন থাকার বিষয়টি হলো মানসিক শান্তি এবং আত্মিক আনন্দের উপাদান।

3। এই হাদীসটি " سُبْحَانَ اللهِ وَبَحِمْدِهِ " বাক্যটির দ্বারা আল্লাহকে অধিকতর স্মরণ করার প্রতি উৎসাহ প্রদান করে।