১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫০
প্রকৃত ইসলাম ধর্ম হলো সকল জাতির মানব সমাজের জন্য সুখময় জীবন লাভের সঠিক উৎস
46 - عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ بَيْنَ السَّجْدَتَيْنِ فِيْ صَلاَةِ اللَّيْلِ : " رَبِّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاجْبُرْنِيْ وَارْزُقْنِيْ وَارْفَعْنِيْ ".
( سنن ابن ماجه , رقم الحديث 898, وسنن أبي داود , رقم الحديث 850 و جامع الترمذي , رقم الحديث 284, واللفظ لابن ماجه , قَالَ الإمام الترمذي : هذا حديث غريب , وصحح الألباني حديث ابن ماجه والترمذي ).
46 - অর্থ: আব্দুল্লাহ বিন আব্বাস [রাদিয়াল্লাহু আনহুমা] থেকে বর্ণিত। তিনি বলেছেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] রাত্রিকালের নামাজে দুই সিজদার মধ্যবর্তী সময়ে বলতেন:
" رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْزُقْنِي وَارْفَعْنِي ".
অর্থ: “হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা প্রদান করুন! আমার প্রতি করুণা করুন! আমার অভাব দূর করে আমাকে সুখদায়ক জীবনযাপন করার সঠিক উপাদান দান করুন! আমাকে রুজি দান করুন! আমাকে সুস্থতা প্রদান করুন এবং আমাকে দুনিয়াতে ও পরকালে উচ্চ মর্যাদা প্রদান করুন!
[সুনান ইবনু মাজাহ, হাদীস নং 898, সুনান আবু দাউদ, হাদীস নং 850, জামে তিরমিযী, হাদীস নং 284, তবে হাদীসের শব্দগুলি সুনান ইবনু মাজাহ থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিযী হাদীসটিকে গারীব (এক পন্থায় বর্ণিত) বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী সুনান ইবনু মাজাহ এবং জামে তিরমিযীর হাদীসটিকে সহীহ ( সঠিক ) বলেছেন]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 41 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই জিকির">দোয়াটির মধ্যে মানুষের দুনিয়া ও পরকালের জীবনের প্রয়োজনীয় মঙ্গল ও সুখের সকল প্রকার উপাদান রয়েছে। এবং সর্ব প্রকার অমঙ্গল থেকে সংরক্ষিত হওয়ার উপযুক্ত উপকরণও রয়েছে।
2। প্রকৃত ইসলাম ধর্ম হলো সকল জাতির মানব সমাজের জন্য সুখময় জীবন লাভের সঠিক উৎস। সুতরাং যে ব্যক্তি এই ধর্মের অনুগামী হতে পারবে, সে ব্যক্তি সুখময় জীবন লাভ করতে পারবে। এবং যে ব্যক্তি এই ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে, সে ব্যক্তি কষ্টের জীবন লাভ করবে।