১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
ঘৃণিত ব্যাধি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা
14 -عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُوْلُ : " اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْجُنُونِ , وَالْجُذَامِ، وَالْبَرَصِ، وَسَيِّئِ الأَسْقَامِ ".
( سنن النسائي , رقم الحديث 5493, سنن أبي داود , رقم الحديث 1554, واللفظ للنسائي , وصححه الألباني ).
14 - অর্থ: আনাস [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত, তিনি বলেন যে, নিশ্চয় নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এই জিকির">দোয়াটি পাঠ করতেন:
" اللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْجُنُونِ , وَالْجُذَامِ، وَالْبَرَصِ، وَسَيِّئِ الأَسْقَامِ ".
অর্থ: “হে আল্লাহ! অবশ্যই আমি আপনার নিকটে বাতুলতা বা উম্মত্ততা, কুষ্ঠরোগ, ধবল এবং সকল প্রকারের ঘৃণিত ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি”।
[সুনান নাসায়ী, হাদীস নং 5493 এবং সুনান আবু দাউদ, হাদীস নং 1554, তবে হাদীসের শব্দগুলি সুনান নাসায়ী থেকে নেওয়া হয়েছে। আল্লামা নাসেরুদ্দিন আল আলবাণী হাদীসটিকে সহীহ ( সঠিক ) বলেছেন]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 8 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এই সমস্ত ঘৃণিত ব্যাধি থেকে আল্লাহর কাছে এই জন্য আশ্রয় প্রার্থনা করেছেন যে, এই সমস্ত ব্যাধি হলো কঠিন ভয়াবহ। মানুষ এই সমস্ত ব্যাধিকে খুব ঘৃণিত ব্যাধি মনে করে; কেননা এই সমস্ত ব্যাধি মানুষের প্রকৃত অবস্থা পরিবর্তন করে দেয় এবং নষ্ট করে দেয়।
2। মানুষের স্বাস্থ্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত; সুতরাং মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন নিজের স্বাস্থ্য সঠিক পন্থায় রক্ষা করে এবং নিজের শরীরের সুস্থতা প্রাপ্ত হওয়ার জন্য মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে; কেননা এই সমস্ত ঘৃণিত ব্যাধিতে আক্রান্ত হলে মানুষ নিজের অধিকারগুলির রক্ষণাবেক্ষণ করতে এবং দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে পড়ে।
3। মানুষের স্বাস্থ্য সঠিক পন্থায় রক্ষা করার কতকগুলি উপাদান রয়েছে। সেই উপাদানগুলি হলো প্রকৃতপক্ষে মহান আল্লাহর প্রদত্ত নিয়ম বা কানুন ও বিধিব্যবস্থা। এবং মানুষ যেন তার সৃষ্টিকর্তা আল্লাহর বশ্যতা ও দাসত্ব স্বীকার করে। এবং স্বাস্থ্যরক্ষার জন্য মহান আল্লাহ যে সমস্ত নিয়ম বা কানুন ও বিধিব্যবস্থা নির্ধারণ করে দিয়েছেন, সেই সমস্ত নিয়ম বা কানুন ও বিধিব্যবস্থা নিজের স্বাস্থ্যরক্ষার নিমিত্তে মেনে চলা আল্লাহর বশ্যতা ও দাসত্ব স্বীকার করার নিদর্শন।