১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৪
হাসিমুখে আনন্দের সহিত সাক্ষাৎ করার মর্যাদা
70 - عَنْ أَبيْ ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ لِيَ النبيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لاَ تَحْقِرَنَّ مِنْ الْمَعْرُوفِ شَيْئًا , وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ ".
( صحيح مسلم , رقم الحديث 144 - (2626), ).
70 - অর্থ: আবু জার [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত, তিনি বলেন যে, নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] আমাকে বলেছেন: “তুমি পুণ্যের কোনো কাজকে কোনো সময় তুচ্ছ মনে করবে না। যদি তোমার পক্ষে পুণ্যের কোনো কাজ সম্পাদন করা সম্ভবপর না হয়, তাহলে তুমি কমপক্ষে তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা হতেও বিরত থাকবে না”।
[সহীহ মুসলিম, হাদীস নং 144 -(2626)]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 10 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই হাদীসটির দাবি অনুযায়ী এই বিষয়টি প্রমাণিত হয় যে, একজন মুসলিম ব্যক্তির জন্য তার অন্য মুসলিম ভাইয়ের সঙ্গে প্রফুল্ল মনে, সুপ্রশস্ত হৃদয়ে, উজ্জ্বল ও হাসিমুখে আনন্দের সহিত সাক্ষাৎ করা উচিত।
2। কোন মুসলিম ব্যক্তির যদি স্বামী অথবা স্ত্রী থাকে, কিংবা তার সন্তানসন্ততি এবং ছাত্র, ছাত্রী ও কর্মী বা শ্রমিক থাকে, তাহলে এই হাদীসটির দাবি অনুযায়ী সে যেন তাদের সাথে প্রফুল্ল মনে, উজ্জ্বল ও হাসিমুখে আনন্দের সহিত ভালো আচরণ বজায় রাখে। কেননা এরা তো সবাই মানুষ, এদের সকলের অনুভূতি, আশা, আকাঙ্খা রয়েছে। অতএব হাসিমুখে আনন্দের সহিত এদেরকে সালাম দেওয়ার জন্য বলবে:
اَلسَّلاُمُ عَلَيْكُمْ
আসসালামু আলাইকুম! আপনারা সবাই কেমন আছেন? হয়তো আনন্দিত ও ভালোই আছেন সবাই? কোন জিনিসের প্রয়োজন আছে কি আপনাদের?
এই পদ্ধতিতে তাদের সাথে আচরণ করলে, নিশ্চয় তাদের মনে আনন্দ, প্রফুল্ল, শান্তি এবং ভালোবাসা সৃষ্টি হবে।
3। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, কোনো ব্যক্তির সাথে প্রফুল্ল মনে, উজ্জ্বল ও হাসিমুখে আনন্দের সহিত সাক্ষাৎ করলে এই উত্তম আচরণটির মাধ্যমে দানখয়রাত করার মত পুণ্য লাভ হবে। কেননা আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন:
" تبسُّمُكَ في وجْهِ أخيكَ لَكَ صدقةٌ " ...
অর্থ: “তোমার ভাইয়ের সাথে হাসিমুখে আনন্দের সহিত সাক্ষাৎ করলে দানখয়রাত করার মত তোমার পুণ্য লাভ হবে”।
[জামে তিরমিজী, হাদীস নং 1956, ইমাম তিরমিযী এই হাদীসটির বিষয়ে হাসান গারীব (এক পন্থায় বর্ণিত) বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী এই হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।
সুতরাং মৃদু হেসে কোমলভাবে কথা বলার বিষয়টির মধ্যেও রয়েছে দীপ্তি, সৌন্দর্য, আনন্দ এবং জাঁকজমক। এবং এইগুলির মাধ্যমে মানুষের কাছে প্রেরণ করা হয় প্রেম-প্রীতি, ভালোবাসা, আরাম এবং আনন্দের বার্তা।