hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৬

চারটি বাক্য উচ্চারণ করার মর্যাদা

72 - عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لأَنْ أَقُوْلَ : سُبْحَانَ اللهِ , وَالْحَمْدُ للهِ , وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ , وَاللهُ أَكْبَرُ , أَحَبُّ إِلَيَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ ".

( صحيح مسلم , رقم الحديث 32 - (2695), ).

72 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত। তিনি বলেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “আমার এই বাক্যগুলি উচ্চারণ করা:

" سُبْحَانَ اللهِ , وَالْحَمْدُ للهِ , وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ , وَاللهُ أَكْبَرُ ".

অর্থ: “আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহ সব চেয়ে বেশি মহান ও শ্রেষ্ঠতর”।

সেই সমস্ত বস্তু অপেক্ষা অধিক প্রিয়, যে সমস্ত বস্তুর উপর সূর্যোদয় হয়”।

[সহীহ মুসলিম, হাদীস নং 32 -(2695)]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, এই চারটি বাক্যের মধ্যে এমন মহামর্যাদা রয়েছে, যা অন্য বাক্যগুলির মধ্যে নেই। এই বাক্য চারটি হলো:

" سُبْحَانَ اللهِ , وَالْحَمْدُ للهِ , وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ , وَاللهُ أَكْبَرُ ".

2। উক্ত বাক্য চারটিকে অধিকতর পাঠ করার প্রতি এই হাদীসটি উৎসাহ প্রদান করে। কেননা এই বাক্য চারটির পাঠকারীর জন্য মহান আল্লাহ মহাপুরস্কার রেখেছেন এবং মহাপুণ্যও রেখেছেন।