১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৬
বিশুদ্ধ হজ্জ ও উমরা পালন করার মর্যাদা
62 -عَنْ أَبيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا , وَالْحَجُّ الْمَبْرُوْرُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ ".
( صحيح البخاري , رقم الحديث 1773, وأيضاً صحيح مسلم , رقم الحديث 437- (1349), واللفظ للبخاري ).
62 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত যে, নিশ্চয় আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “একটি উমরা পালন করার পর আরেকটি উমরা পালন করলে, উভয় উমরার মধ্যবর্তী সময়ের কৃত পাপগুলির জন্য উভয় উমরা কাফফারা হয়ে যায়। এবং সঠিক ও বিশুদ্ধ হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়”।
[সহীহ বুখারী, হাদীস নং 1773 এবং সহীহ মুসলিম, হাদীস নং 437 -(1349), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, বেশি বেশি উমরা পালন করা একটি মুস্তাহাব বা উত্তম কর্ম। কেননা একটি উমরা পালন করার পর আরেকটি উমরা পালন করলে, উভয় উমরার মধ্যবর্তী সময়ের কৃত পাপগুলির জন্য উভয় উমরা কাফফারা হয়ে যায়। তবে জেনে রাখা দরকার যে, উক্ত পাপগুলি বলতে ছোটো ছোটো পাপ বুঝানো হয়েছে। কেননা বড়ো বা মহা পাপ মোচনের জন্য তওবার নিয়ম ও নির্দিষ্ট শর্তাবলি অনুযায়ী সঠিক পন্থায় তওবা করা অপরিহার্য।
2। এই হাদীসটির দ্বারা বিশুদ্ধ হজ্জ ও উমরা পালন করার মহা মর্যাদার বিষয়টি প্রমাণিত হয়। এবং এটাও প্রমাণিত হয় যে, একটি উমরা পালন করার পর আরেকটি উমরা পালন করলে, উভয় উমরার মধ্যবর্তী সময়ের কৃত পাপগুলির জন্য উভয় উমরা কাফফারা হয়ে যায়। আর সঠিক ও বিশুদ্ধ হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়।
3। সঠিক ও বিশুদ্ধ হজ্জ বলা হয় সেই হজ্জকে, যে হজ্জ সম্পূর্ণরূপে ইসলামের শিক্ষা ও তার নিয়ম অনুযায়ী সম্পাদিত হয়।