১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪১
আল্লাহর নিকটে মুসলিম ব্যক্তির বিনয় এবং অভাব প্রকাশ করা উচিত
37 - عَنْ أَبيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا تَشَهَّدَ أَحَدُكُمْ؛ فَلْيَسْتَعِذْ بِاللهِ مِنْ أَرْبَعٍ، يَقُوْلُ : اَللَّهُمَّ ! إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ ".
( صحيح مسلم , رقم الحديث 128- (588), وصحيح البخاري , رقم الحديث 1377, واللفظ لمسلم ).
37 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত, তিনি বলেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “তোমাদের মধ্যে থেকে যখন কোনো ব্যক্তি নামাজের (শেষ) তাশাহহোদ পাঠ করবে, তখন যেন সে চারটি জিনিস থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করার জন্য এই দোয়টি পাঠ করে:
اَللَّهُمَّ ! إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ ".
অর্থ: “হে আল্লাহ! আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করি জাহান্নামের অগ্নিকুণ্ডের শাস্তি হতে, কবরের শাস্তি হতে, জীবন ও মরণের অমঙ্গল হতে এবং মাসীহ দাজ্জালের অমঙ্গলজনক পরীক্ষা হতে”।
[সহীহ মুসলিম, হাদীস নং 128 -(588) এবং সহীহ বুখারী, হাদীস নং 1377, তবে হাদীসের শব্দগুলি সহীহ মুসলিম থেকে নেওয়া হয়েছে]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই চারটি বিষয় হতে আশ্রয় প্রার্থনা করার দোয়াটির দ্বারা আল্লাহর নিকটে মানুষের বিনয়, অভাব, অধীনতা এবং দাসত্ব প্রকাশ করা হয়।
2। তাশাহহোদের শেষ বৈঠকে এই দোয়াটি পাঠ করা মুস্তহাব।
3। এই হাদীসটির দ্বারা দাজ্জালের ফেতনা, পরীক্ষা ও অমঙ্গলের বিষয়টি প্রমাণিত হয়। আর আদম (আলাইহিস সালাম) কে সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত সর্বাপেক্ষা বড় ফেতনা হবে সেই দাজ্জালের ফেতনা; কেননা মহান আল্লাহ সেই দাজ্জালকে এমন শক্তি দান করবেন, যাতে সে ফেতনা ও অমঙ্গল সৃষ্টি করতে সক্ষম হবে।
4। প্রকৃত পক্ষে কবর বলতে, বারজাখ জগতে রূহ অবস্থানের স্থানকে বুঝানো হয়।
আবার কোনো কোনো সময় কবর বলতে কোনো ব্যক্তিকে দাফন করার স্থানকেও বুঝানো হয়।
তবে প্রার্থনাকারী যখন এই প্রার্থনাটি করে:
اَللَّهُمَّ ! إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ 000
অর্থ: “হে আল্লাহ! আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করি কবরের শাস্তি হতে”।
তখন এই প্রার্থনার দ্বারা বারজাখ জগতের শাস্তিকে বুঝানো হয়। যে শাস্তি মৃত্যুবরণ করার পর থেকে কিয়ামত সংঘটিত হওয়ার দিবস পর্যন্ত নির্দিষ্ট রয়েছে।