১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭০
আল্লাহর জন্য সিজদা করার মর্যাদা
66 -عَنْ أَبيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " تأكُلُ النَّارُ ابْنَ آدَمَ إِلاَّ أثَرَ السُّجُوْدِ؛ حَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُوْدِ ".
( سنن ابن ماجه , رقم الحديث 4326, وصحيح البخاري , جزء من رقم الحديث 7437, وصحيح مسلم , جزء من رقم الحديث 299 - (182), واللفظ لابن ماجه , وصححه الألباني ).
66 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত। তিনি নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] থেকে বর্ণনা করেছেন: নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “আদম সন্তানের দেহের সিজদার অঙ্গপ্রত্যঙ্গগুলিকে জাহান্নামের অগ্নি স্পর্শ করবে না। কেননা আল্লাহ জাহান্নামের অগ্নির জন্য সিজদার অঙ্গপ্রত্যঙ্গগুলিকে স্পর্শ করা হারাম করে দিয়েছেন”।
[সুনান ইবনু মাজাহ, হাদীস নং 4326, সহীহ বুখারী, হাদীস নং 7437 এর অংশবিশেষ এবং সহীহ মুসলিম, হাদীস নং 299 -(182) এর অংশবিশেষ। তবে হাদীসের শব্দগুলি সুনান ইবনু মাজাহ থেকে নেওয়া হয়েছে]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই হাদীসটির দ্বারা আল্লাহর জন্য সিজদা করার মর্যাদা সাব্যস্ত হয়। তাই মুসলিম ব্যক্তির দেহের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলিকে জাহান্নামের অগ্নি স্পর্শ করবে, কিন্তু তার সিজদার অঙ্গপ্রত্যঙ্গগুলিকে স্পর্শ করবে না। সুতরাং মুসলিম ব্যক্তির নাক সহ কপাল, দুই হাতের তালু, দুই হাঁটু এবং দুই পায়ের পাতা, এই সকল অঙ্গপ্রত্যঙ্গগুলিকে জাহান্নামের অগ্নি স্পর্শ করবে না। কেননা এই সকল সিজদার অঙ্গপ্রত্যঙ্গগুলিকে মহান আল্লাহ জাহান্নামের জন্য হারাম বা অবৈধ করে রেখেছেন। সুতরাং সিজদার অঙ্গপ্রত্যঙ্গগুলি ছাড়া অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গগুলিকে জাহান্নামের অগ্নি স্পর্শ করবে । কেননা জাহান্নামের অগ্নির জন্য এটাই হলো মহান আল্লাহর আদেশ। এবং জাহান্নামের অগ্নি মহান আল্লাহর আদেশ ছাড়া কোনো ব্যক্তিকে বা কোনো অঙ্গকে স্পর্শ করবে না।
2। এই হাদীসটির দ্বারা এই বিষয়টি প্রমাণিত হয় যে, মহান আল্লাহ তাঁর প্রকৃত অনুগত সকল মানুষকে তাঁর ইবাদত ও উপাসনার মাধ্যমে সম্মানিত করেছেন এবং তাদের প্রতি অনুগ্রহ করেছেন। তাই মহান আল্লাহ তাদের ইবাদত ও উপাসনাগুলিকে তাদের জান্নাত লাভের মাধ্যম নিরূপণ করে দিয়েছেন। এবং তাদের জান্নাতের সুখ ও নেয়ামত লাভের সাথে সাথে মহান আল্লাহ তাদেরকে প্রদান করবেন বিশেষ সুশোভিত, সুষমামণ্ডিত আকৃতি এবং সৌন্দর্য। সুতরাং এই সৌন্দর্য তাদের সিজদার অঙ্গপ্রত্যঙ্গগুলিতে পরকালে নির্ধারিত থাকবে। আর এটি হলো আল্লাহর জন্য সিজদা করার একটি মহা মর্যাদা।