hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭১

ঈদের দিন ঈদগা যাতায়াতের পথ পরিবর্তন করার তাৎপর্য

67 - عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , إِذَا كَانَ يَوْمُ عِيْدٍ , خَالَفَ الطَّرِيْقَ .

( صحيح البخاري , رقم الحديث 986).

67 - অর্থ: জাবের [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত। তিনি বলেন: যে নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] ঈদের দিন ঈদগা যাতায়াতের পথ পরিবর্তন করতেন।

[সহীহ বুখারী, হাদীস নং 986]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 38 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। ঈদের দিন ঈদগা যাতায়াতের পথ পরিবর্তন করার তাৎপর্য বা রহস্য এটা হতে পারে যে, কেয়ামতের দিন আল্লাহর কাছে দুটিই পথ বা রাস্তা যাতায়াতের সাক্ষ্য প্রদান করবে। কেননা এই পৃথিবীর মাটি কেয়ামতের দিন ভাল বা মন্দ যা কিছু কাজ তার উপরে করা হয়েছে, সেই সমস্ত বিষয়ে সাক্ষ্য প্রদান করবে।

2। ইসলাম ধর্মের কর্মের বিষয়ে মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন তার ক্ষমতা অনুযায়ী আল্লাহর নাবীর অনুসরণ করে। যদিও তাঁর কর্মের কোনো তাৎপর্য জানতে সক্ষম না হয়।