১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
আল্লাহর রাসূলের অতিশয় সম্মান প্রদর্শনে সীমা অতিক্রম করা হতে সতর্কীকরণ
18 - عَنْ أَبيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لاَ تَجْعَلُوْا بُيُوْتَكُمْ قُبُوْرًا , وَلاَ تَجْعَلُوْا قَبْرِيْ عِيْدًا، وَصَلُّوْا عَلَيَّ؛ فَإِنَّ صَلاَتَكُمْ تَبْلُغُنِيْ حَيْثُ كُنْتُمْ ".
( سنن أبي داود , رقم الحديث 2042, وصححه الألباني ).
18 -অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরস্থানে পরিণত করবে না এবং আমার কবরকে তোমরা উৎসব স্থলে পরিণত করবে না। তবে হ্যাঁ! তোমরা আমার জন্য দরূদ পাঠ করবে তথা অতিশয় সম্ভ্রম বা সম্মান প্রার্থনা করবে। কেননা তোমরা যেখান থেকেই আমার জন্য দরূদ পাঠ করবে তথা অতিশয় সম্ভ্রম বা সম্মান প্রার্থনা করবে। সেখান থেকেই তা আমার কাছে পৌঁছে যাবে”।
[সুনান আবু দাউদ, হাদীস নং 2042, আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী এই হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। বাড়িগুলির মধ্যে নফল নামাজ, আল্লাহর জিকির, দোয়া এবং পবিত্র কুরআন পাঠ করা হতে বিরত থাকা উচিত নয়। সুতরাং বাড়িগুলিকে এই সমস্ত আমল হতে বিরত রেখে কবরস্থানের সমতুল্য করে রাখা বৈধ নয়।
2। এই হাদীসটি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর কবরকে ঈদের মত জনসমাবেশে বা উৎসব স্থলে পরিণত করতে নিষেধ করেছে। যাতে মানুষের কষ্ট না হয়। অথবা তারা যেন নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর অতিশয় সম্ভ্রম বা সম্মান করতে গিয়ে তাতে সীমা অতিক্রম না করে।
3। এই হাদীসটির দ্বারা এটা প্রমাণিত হয় যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সমাধি বা কবরের জন্য অথবা অন্যান্য কবরের জন্য সফর করা নিষিদ্ধ; কেননা কোনো কবরের জন্য সফর করার অর্থই তো হলো সেই কবরকে ঈদের মত জনসমাবেশে বা উৎসব স্থলে পরিণত করা।
4। মুসলিম ব্যক্তির জন্য এটা উচিত যে, সে যেন আনন্দের সহিত, ভালোবাসার সহিত এবং সম্মানের সহিত আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর প্রতি অধিকতর সালাত বা দরূদ পাঠ করে।