১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৪
মাসজিদ ও তার আবাদকারীর মর্যাদা
30 - عَنْ أَبيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ : " مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ، أَعَدَّ اللهُ لَهُ نُزُلَهُ مِنَ الْجَنَّةِ، كُلَّمَا غَدَا أَوْ رَاحَ ".
( صحيح البخاري , رقم الحديث 662, وصحيح مسلم , رقم الحديث 285- (669), واللفظ للبخاري ).
30 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, তিনি নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] থেকে বর্ণনা করেছেন: নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “যে ব্যক্তি মাসজিদে আসে অথবা মাসজিদ থেকে যায়, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে আতিথেয়তার সামগ্রী প্রস্তুত করেন। সে যখনই মাসজিদে আসে অথবা মাসজিদ থেকে যায়”।
[সহীহ বুখারী, হাদীস নং 662 এবং সহীহ মুসলিম, হাদীস নং 285 -(669), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে]।
* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, মহান আল্লাহর কাছে মাসজিদের মহামর্যাদা রয়েছে এবং যে ব্যক্তি মাসজিদে এসে আল্লাহর উপাসনা বা ইবাদত অথবা জিকির এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, সেই ব্যক্তিরও মহান আল্লাহর কাছে মহামর্যাদা রয়েছে।
2। মহান আল্লাহর তৈরি করা জান্নাতের প্রতি এই ভাবে ঈমান স্থাপন করা ওয়াজিব বা অপরিহার্য যে, জান্নাত হলো আল্লাহর সৃষ্টিজগতের অন্তর্গত বস্তু। জান্নাত এখন বিদ্যমান রয়েছে। এই জান্নাত কোনো দিন ধ্বংস হওয়ার নয়। সুতরাং এই জান্নাত হলো অনন্তকাল টিকে থাকার বস্তু। তাই এই জান্নাতের কোনো দিন অধঃপতন হবে না। মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের জন্য এই জান্নাতে বিভিন্ন রকম নেয়ামত তৈরি করেন, যখনই তাঁর প্রিয় বান্দা বা ভক্তরা আল্লাহর কোনো ইবাদত বা উপাসনা পুনরায় সম্পাদন করেন।
3। মাসজিদগুলিকে আল্লাহর আনুগত্য ও উপাসনার মাধ্যমে আবাদ করে রাখার প্রতি এই হাদীসটি উৎসাহ প্রদান করে। সুতরাং মুসলিম ব্যক্তির এটা উচিত যে, সে যেন মাসজিদগুলির সম্মান রক্ষা করে। এবং সুন্দর জামাকাপড় পরিধান করে সুগন্ধি বা মধুর গন্ধযুক্ত হয়ে ভদ্রতার সহিত মাসজিদগুলিতে প্রবেশ করে। আর নোংরা বা ময়লা জামাকাপড় পরিধান করে, খারাপ গন্ধ বা দুর্গন্ধ নিয়ে কোনো দিন মাসজিদগুলিতে যেন সে প্রবেশ না করে। অতঃপর মাসজিদগুলিতে প্রবেশ করার পর তাতে যেন সে কোনো প্রকার অসার, অযথা কাজ না করে এবং বাজে কথা না বলে।
4। এই হাদীসটিতে ( غَدَا وَرَاحَ ) শব্দ দুটির দ্বারা মাসজিদে আসা এবং মাসজিদ থেকে যাওয়ার কথা বুঝানো হয়েছে।