hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪

প্রয়োজন ছাড়া অকারণে লোকের অর্থ বা সম্পদ যাচন করা হতে সতর্কীকরণ

50 - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ سَأَلَ النَّاسَ أَمْوَالَهُمْ تَكَثُّرًا؛ فَإِنَّمَا يَسْأَلُ جَمْرًا؛ فَلْيَسْتَقِلَّ أَوْ لِيَسْتَكْثِرْ ".

( صحيح مسلم , رقم الحديث 105 - (1041),).

50 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, তিনি বলেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “যে ব্যক্তি মাল বৃদ্ধি করার উদ্দেশ্যে মানুষের নিকট হতে তাদের মাল যাচন করবে, সে প্রকৃতপক্ষে আগুনের অঙ্গার যাচন করবে। সুতরাং সে এখন অল্প যাচন করুক অথবা বেশি যাচন করুক”। [সহীহ মুসলিম, হাদীস নং 105 -(1041)]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। যে ব্যক্তি অকারণে এবং বিনা প্রয়োজনে লোকের অর্থ বা কোনো সম্পদ যাচন করবে, তার জন্য এই হাদীসটির মধ্যে কঠোরতার সহিত সতর্কবাণী এসেছে। এবং এর দ্বারা এটাও সাব্যস্ত হয় যে, অকারণে এবং বিনা প্রয়োজনে লোকের অর্থ বা কোনো সম্পদ যাচন করা একটি বড়ো পাপ।

2। যে ব্যক্তি নিজের প্রয়োজন এবং অভাব লোকের সামনে পেশ করবে, তার প্রয়োজন এবং অভাব কোনো দিন পূরণ হবে না। তাই সে সব সময় লোকের কাছে যাচন করতেই থাকবে এবং তার পেট পূরণ হবে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর উপর আস্থা রাখবে এবং তাঁর উপর নির্ভর করবে বা ভরসা রাখবে এবং জীবিকার্জন বা রুজিরোজগারের সঠিক পদ্ধতি অবলম্বন করবে, আল্লাহর অনুগ্রহে তার অভাব দূর হয়ে যাবে। কেননা মহান অল্লাহ বলেছেন:

ﭽ ﮧ ﮨ ﮩ ﮪ ﮫ ﮬﮭ ﭼ , ( سورة الطلاق , الآية 3 ).

ভাবার্থের অনুবাদঃ “আর যে ব্যক্তি সঠিক পন্থায় আল্লাহর উপর ভরসা করবে, সে ব্যক্তি নিজের মধ্যে ঈমান বা বিশ্বাস স্থাপন করবে যে, তার সাফল্য ও কার্যসিদ্বি বা অভিষ্টলাভের জন্য আল্লাহই যথেষ্ট”।

(সূরা আত তালাক, আয়াত নং 3 এর অংশবিশেষ)।