hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৫

চাশতের নামাজ পড়ার বিধান

51 - عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا , قَالَتْ : كَانَ رَسُوْلُ اللّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلّي الضّحَى أَرْبَعًا , وَيَزِيدُ مَا شَاءَ اللّهُ .

( صحيح مسلم , رقم الحديث 79- (719),).

51 - অর্থ: আয়েশা [রাদিয়াল্লাহু আনহা] থেকে বর্ণিত, তিনি বলেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] পূর্বাহ্নের বা চাশতের চার রাকাআত নামাজ পড়তেন এবং আল্লাহর যা ইচ্ছা হতো, সেই মোতাবেক তিনি পূর্বাহ্নের বা চাশতের নামাজ চার রাকাআতেরও বেশি পড়তেন।

[সহীহ মুসলিম, হাদীস নং 79 -(719) ]।

* এই হাদীস বর্ণনাকারিণী সাহাবীয়ার পরিচয় পূর্বে 5 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। সালাতুল আওয়াবীন নামে একটি নামাজ পড়ার বিধান রয়েছে। সেই নামাজটিকে পূর্বাহ্নের বা চাশতের নামাজ বলা হয়। এই নামাজের সময় হলো: সূর্য উদয়ের পর নামাজ পড়ার মাকরূহ সময় শেষ হয়ে যাওয়ার পর থেকে সূর্যটি যখন এক বল্লম বা এক বর্শা উপরে উঠে যাবে, তখন থেকে নিয়ে সূর্য আকাশ থেকে হেলে পড়া বা ঢলে যাওয়ার আগের মূহুর্ত পর্যন্ত। এই নামাজটি পড়া মুস্তাহাব বা একটি উত্তম কর্ম।

2। এই নামাজের রাকাতের সংখ্যা: সর্ব নিম্ন হলো দুই রাকাত এবং সর্বোত্তম হলো: দুই দুই রাকাত করে চার রাকাত। আর সর্বাধিক রাকাত হলো আট রাকাত।

আবার অনেক আলেমের মতে: এই নামাজের রাকাতের অধিক সংখ্যার সীমা নির্ধারিত নেই। অতএব মুসলিম ব্যক্তি তার ইচ্ছা মত যতো রাকাত নামাজ পড়ার ইচ্ছা করবে ততো রাকাত নামাজ পড়তে পারবে। তবে এই নামাজগুলি দুই দুই রাকাত করে পড়তে হবে।