১
নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড
লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩১
মানব জীবনের প্রধান লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টিলাভ
27 - عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا , قَالَتْ : سَمِعْتُ رَسُوْلَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ : " مَنِ الْتَمَسَ رِضَا اللَّهِ بِسَخَطِ النَّاسِ كَفَاهُ اللَّهُ مُؤْنَةَ النَّاسِ، وَمَنِ الْتَمَسَ رِضَا النَّاسِ بِسَخَطِ اللَّهِ؛ وَكَلَهُ اللَّهُ إِلَى النَّاسِ ".
( جامع الترمذي , رقم الحديث 2414, سكت الإمام الترمذي هنا ولم يقل عن هذا الحديث شيئا , وصححه الألباني ).
27 - অর্থ: নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর প্রিয়তমা আয়েশা [রাদিয়াল্লাহু আনহা] থেকে বর্ণিত। তিনি বলেছেন: আমি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে বলতে শুনেছি, তিনি বলেন: “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিলাভকে মানুষের সন্তুষ্টিলাভের উপর প্রাধান্য দিবে, সে ব্যক্তিকে আল্লাহ মানব সমাজ হতে অমুখাপেক্ষী করে দিবেন। এবং যে ব্যক্তি মানুষের সন্তুষ্টিলাভকে আল্লাহর সন্তুষ্টিলাভের উপর প্রাধান্য দিবে, তাকে মানুষের অন্যায়-অত্যাচারের উপর ন্যস্ত করে দিবেন”।
[জামে তিরমিযী, হাদীস নং 2414, ইমাম তিরমিযী হাদীসটির বিষয়ে কিছু বলেন নি। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।
* এই হাদীস বর্ণনাকারিণী সাহাবীয়ার পরিচয় পূর্বে 5 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:
1। সকল জাতির মানব সমাজের পালনকর্তা ও সৃষ্টিকর্তা আল্লাহর আনুগত্যকে সকল জাতির মানব সমাজের আনুগত্যের উপর প্রাধান্য দেওয়া অপরিহার্য।
2। আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টিলাভের প্রকৃত মাধ্যম হলো একনিষ্ঠতার সহিত তাঁর আনুগত্য এবং দাসত্ব স্বীকার করে নিয়ে তাঁকে মেনে চলা।
3। যে ব্যক্তি প্রকৃত ইসলাম ধর্মকে দুনিয়া ভোগের সামগ্রীর দ্বারা বিক্রি করে দিবে, মানুষকে ভয় করবে এবং আল্লাহকে ভয় না করে তাঁকে অমান্য করবে, নিশ্চয় আল্লাহ তার সম্মান নষ্ট করে তাকে অপমানিত করবেন এবং তার সমস্ত বিষয়কে অমঙ্গলদায়ক করে দিবেন।