hadith book logo

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬০

ঘর-বাড়িগুলিকে আল্লাহর উপাসনা, জিকির এবং পবিত্র কুরআন পাঠের মাধ্যমে আবাদ রাখা উচিত

56 - عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لاَ تَجْعَلُوْا بُيُوْتَكُمْ مَقَابِرَ؛ إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيْهِ سُوْرَةُ الْبَقَرَةِ ". 

( صحيح مسلم , رقم الحديث 212 - (780), ).

56 - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত। তিনি বলেন যে, নিশ্চয় আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “তোমরা তোমাদের নিজেদের ঘর-বাড়িগুলিকে কবরস্থানে পরিণত করবে না। যে বাড়িতে সূরা আল বাকারা পাঠ করা হয়, সেই বাড়ি থেকে শয়তান নিশ্চয় পলায়ন করে”।

[সহীহ মুসলিম, হাদীস নং 212 -(780) ]।

* এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 13 নং হাদীসে উল্লেখ করা হয়েছে।

* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, ঘর-বাড়িগুলিকে আল্লাহর উপাসনা, জিকির এবং পবিত্র কুরআন হতে সূরা বাকারা পাঠ করার মাধ্যমে আবাদ রাখা প্রকৃত ইসলামের শরীয়ত সম্মত একটি কাজ। তাই যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয়, সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে।

2। কোনো মুসলিম ব্যক্তির জন্য এটা উচিত নয় যে, সে নিজের ঘর-বাড়িকে আল্লাহর উপাসনা, জিকির এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করা হতে বিরত রেখে কবরস্থানের মত করে রাখবে। যাতে বাড়ির বসবাসকারীগণ মৃত ব্যক্তিদের মত না হয়ে যায়।