hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

২. আত্মার পবিত্রতা নষ্ট হচ্ছে

যে মানুষের আত্মা অন্যায় ও অশ্লীলতা থেকে যত বেশি পবিত্র, সে তত বেশি সুখী মানুষ। আল্লাহর রাসূল ﷺ বলেন,

وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ

দেহের মধ্যে এমন একটি টুকরা আছে, যা ভালো হলে সারা দেহ ভাল হয়। আর যদি ঐ টুকরা খারাপ হয় তাহলে সারা দেহ খারাপ হয়। জেনে রাখো! তা হল হৃৎপিন্ড বা আত্মা। [.বুখারী হা/৫২, মুসলিম হা/৪১৭৮।]

অশ্লীল পর্নোগ্রাফির আগ্রাসন আজ অসংখ্য যুবক-যুবতীর দেহের ঐ টুকরাটিকে অর্থাৎ আত্মাকে নিঃশেষ করে দিচ্ছে। যার অন্তরে ন্যূনতম ঈমান আছে তার অন্তর অন্যায়ে লিপ্ত হলে কেঁপে ওঠে। আর অন্যায়, পাপ মানুষের অন্তর তথা আত্মায় মরীচিকা ধরিয়ে দেয়। যেমন মহান আল্লাহ বলেন,

﴿كَلَّا بَلْ رَانَ عَلٰى قُلُوْبِهِمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ﴾

কখনো না, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরীচিকা ধরিয়ে দিয়েছে।

(সূরা মুতাফফিফীন ৮৩:১৪)

দিন দিন অশ্লীল-পর্নো ভোক্তাদের অন্তর-আত্মায় পাপের মরীচিকা অধিক মাত্রায় বাড়িয়ে দিচ্ছে। ফলে বহু সংখ্যক পর্নোভোক্তা এটাকে আর পাপ মনে করছে না। এজন্যই অশ্লীলতা তাদের অন্তর-আত্মাকে অশান্তি, অস্থিরতা, উদাসীনতার সাগরে চুবিয়ে চুবিয়ে নিঃশেষ করছে। এর একমাত্র প্রতিষেধক টীকা হলো প্রকৃত ঈমান ও আল্লাহর স্মরণ। যেমন মহান আল্লাহ বলেন,

﴿اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَئِنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ أَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَئِنُّ الْقُلُوْبُ﴾

যারাই ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রেখো! আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তর-আত্মায় সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। (সূরা রাদ ১৩:২৮)