hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

২৭. শিশু কিশোরদের উজ্জ্বল ভবিষ্যৎ জীবন বিনাশ হচ্ছে

আধুনিক যুগে প্রযুক্তির ব্যবহারে শিশুরাও পিছিয়ে নেই। ফলে আধুনিক মিডিয়ার সুবাদে অধিকাংশ শিশু-কিশোর ইউটিউবের পর্নো এবং টিভির সিনেমা, নাটক, কার্টুন দেখে। পিতা-মাতার জ্ঞাতে বা অজ্ঞাতেই তারা ঐ সমস্ত নোংরামী দেখছে ও অনেক কিছু জল্পনা-কল্পনা করছে। যেসকল শিশুর বয়স ১৪ বছরের নিচে, অশ্লীল চিত্রাবলী দর্শন তাদের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে। বিদ্যা-বুদ্ধি ধ্বংস হচ্ছে। ফলে তারা হয়ে যাচ্ছে অপদার্থ একটা মানুষে। এসব অশ্লীল দৃশ্যাবলী তাদেরকে অপরাধ জগতের দিকে ঠেলে দিচ্ছে। [. সূত্রে ইন্টারনেট।] এভাবে একটা ফুট-ফুটে শিশুর উজ্জ্ব ভবিষ্যৎ জীবন বরবাদ করছে মিডিয়ার পর্নো, সিনেমা প্রভৃতি। আগে একটা শিশু সময় কাটাত বন্ধুদের সাথে মাঠে খেলা করে। কিন্তু আজ সে সময় কাটাচ্ছে মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট আর ফেসবুক নিয়ে। ফলে শারীরিক ও মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এবং কত মায়ের সন্তান হারিয়ে যাচ্ছে ধ্বংসের অতল গহবরে।