hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

২০. বেশ্যাবৃত্তি বাড়ছে

আমরা এমন দেশে বাস করি, যে দেশে বেশ্যাবৃত্তির মতো নোংরা ও জঘন্য পাপকে আইনি বৈধতা দেয়া হয়েছে। অথচ রাসূলুল্লাহ ﷺ বেশ্যাবৃত্তির উপার্জনকে হারাম বলে ঘোষণা করেছেন। [. ছহীহুল জামে হা/৩০৭৬।] অপর হাদীসে তিনি এগুলোকে ‘খাবিছ’ বা অপবিত্র বলেছেন। [. ছহীহুল জামে হা/৩০৭৭।] অনেক ছাত্রী রয়েছে যারা পর্নোগ্রাফি দেখে তাদের যৌন বাসনা পূরণ করার জন্য বিভিন্ন হোটেলে বেশ্যাবৃত্তির মতো নোংরা কাজে জড়িয়ে পড়ছে, তারা অবশ্যই ইহকাল ও পরকাল বরবাদ করছে। আর এই নোংরামীর বড় ইন্ধনদাতা হলো পর্নোগ্রাফি।