hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

৪২. নারী জাতিকে ভোগ্যপণ্য বানানো হচ্ছে

নারী জাতিকে আজ ভোগ্যপণ্য মনে করা হচ্ছে। যার বাস্তব প্রমাণ দেশের পরতে পরতে বিদ্যমান। আজ পতিতালয়ে, হোটেলে, রেস্টুরেন্টে, সমুদ্র সৈকতে, উদ্যান-পার্কে ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বরে তাদেরকে ভোগ্যপণ্যের মতো ব্যবহার করার দৃশ্য প্রস্ফুটিত। কিন্তু ইসলাম নারী জাতিকে মা, বোন, স্ত্রী হিসেবে দিয়েছে সর্বোচ্চ সম্মান। মানুষ যেন নারী জাতিকে ভোগ্যপণ্য মনে না করে, সেজন্য ইসলাম সকল নোংরামী, অশ্লীলতা পর্নোগ্রাফি দেখা হারাম করেছে। আল্লাহ বলেন,

﴿قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْإِثْمَ﴾

(হে নবী!) তুমি বলো, নিশ্চয় আমার প্রভু প্রকাশ্যে-অপ্রকাশ্যে অশ্লীলতা, পাপকর্ম হারাম করে দিয়েছেন। (সূরা আরাফ ৭:৩৩)