১
চোখের গুনাহ
লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
পর্নোগ্রাফির সংজ্ঞা
Pornography শব্দটি ইংরেজি। এর অর্থ হলো- রচনা, ছবি ইত্যাদিতে অশ্লীল বিষয়ের অবতারণা ও পরিচর্যা, অশ্লীল চিত্র, অশ্লীলবৃত্তি, অশ্লীলসামগ্রী। [. Bangla Academay English-Bengali Dictionary, Reprint, January, 2004, Page: 593.] এটা সংক্ষেপে ‘‘পর্নো’’ হিসেবে ব্যবহার হয়।
পর্নোগ্রাফি বলতে বুঝায়, যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোন অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস- যার কোন শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই। [. বাংলাদেশের আইন কানুন প্রতিবেদন, ৬ জুন, ২০১৫।]
পর্নোগ্রাফি বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেতে পারে। যেমন বই, সাময়িকী, পোস্টকার্ড, আলোকচিত্র, অঙ্কন, পেইন্টিং, চলচ্চিত্র, স্থিরচিত্র, ভিডিও, ভিসিআর, টিভি, কম্পিউটার, স্মার্টফোন, ইন্টারনেট প্রভৃতি।
Definition of Pornography : The representation in books, magazines, photographs, films and other media of scenes sexual behavior that are erotic or lewd and are designed to arouse sexual interest.
Printed or visual material containing the explicit description or display of sexual or activity, intended to stimulate sexual excitement. [. Oxford Dictionary.]
চোখ বা দৃষ্টি শক্তিই হলো সকল অঘটনের মূল। পর্নোগ্রাফির কারণে যত পাপ সংঘটিত হয় তা মূলত চোখে ঐ সমস্ত নোংরামী দেখার জন্যই ঘটে থাকে। কারণ সর্বপ্রথম চোখই অনলাইনে বা মিডিয়ায় ছড়িয়ে থাকা জঞ্জাল অবলোকন করে অন্তরে কামন-বাসনা সৃষ্টি করে, তারপর তা শরীরের বাকী অঙ্গ-প্রত্যঙ্গে ছড়িয়ে দেয় এবং সেগুলোকেও যেনা-ব্যভিচারে অংশগ্রহণ করায়।
পর্নোগ্রাফির জগতে চক্ষু কথা বলে। পর্নোগ্রাফিভক্তরা স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তা-ঘাট, মেলায়-খেলায় যেখানেই নারী দেখুক না কেন, তাদের দিকে ফেল-ফেল করে তাকিয়ে থাকে। আর অন্তরের চোখ দিয়ে নানা কল্পনা-জল্পনা করে। অথচ আল্লাহ বলেছেন, قُلْ لِّلْمُؤْمِنِيْنَ يَغُضُّوْا مِنْ أَبْصَارِهِمْ অর্থাৎ মুমিন (পুরুষদেরকে) বলো, তার যেন তাদের চক্ষু অবনত করে রাখে- (সূরা নূর ২৪/৩০)। চক্ষু অবনমিত রাখা অন্তর পরিষ্কার রাখার সবচেয়ে বড় মাধ্যম।