hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮১

২৭. নিজ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে

অনেক মুসলিম ভাই-বোনের নোংরা পর্নোগ্রাফি দেখার অভ্যাস আছে। প্রিয় ভাই ও বোন! এই নোংরা অবস্থা থেকে আপনাকে ফিরে আসতে হবে। আর এজন্য আপনাকেই সিদ্ধান্ত নিতে। আল্লাহ বলছেন,

﴿إِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِأَنْفُسِهِمْ﴾

নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে। (সূরা রাদ ১৩:১১)