hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

২২. পর্দাহীনতা বাড়ছে

পর্দা ইসলামী শরীয়তের একটি আবশ্যকীয় বিষয়। যার অভাবে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র কলুষিত হচ্ছে। ইন্টারনেটে যত নারীর ছবি ছড়িয়ে আছে, তার মধ্যে প্রায় সবই নগ্ন-অর্ধনগ্ন ও পর্দাহীন। এছাড়াও বিভিন্ন সিরিয়াল, সিনেমার অভিনেত্রীরা সকলেই বেপর্দা। ফলে তাদের অনুকরণে মুসলিম নারীদের কাছ থেকে পর্দা চিরতরে বিদায় নিচ্ছে।