hadith book logo

চোখের গুনাহ

লেখকঃ মফিজুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

৪৩. রূপচর্চার নামে বেহায়াপনা চলছে

আজকে যেসকল নারী তার স্বামীর জন্য না সেজে বিবাহের অনুষ্ঠানে, উদ্যান-পার্কে ঘুরতে, মার্কেটে যাওয়ার জন্য সজ্জিত হচ্ছে তা নিঃসন্দেহে জঘন্য পাপ। যে পাপ যেনা-ব্যভিচারের মতো ভয়ঙ্কর পাপের জন্ম দেয়। অবৈধ রূপচর্চার জন্য যত্র-তত্রভাবে শহরে গ্রামে গড়ে উঠেছে বিউটি পার্লার। যেখানে চলছে অবৈধ সাজ-সজ্জার রম রমা ব্যবসা। আমরা মুসলিম নারীদেরকে সতর্ক করে বলতে চাই, সেখানে গিয়ে শরীরে উলকি অঙ্কন করা, নকল চুল লাগানো ও সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁত ঘষে ফাঁকা বা সরু করা, ভ্রম্ন প্লাক করা অভিশপ্ত মানুষের কাজ। আবদুল্লাহ ইবনে মাসুদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,

لَعَنَ اللّٰهُ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللّٰهِ عَزَّ وَجَلَّ

আল্লাহর অভিশাপ হোক সেই সব নারীদের উপর যারা উলকি অঙ্কন করে এবং যারা অঙ্কন করায় এবং সেসব নারীদের উপর যারা ভ্রম্ন চেঁছে সরু (প্লাক) করে। যারা সৌন্দর্যের মানসে দাঁতের ফাঁকা সৃষ্টি করে। যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। [বুখারী হাদিস/৪৮৮৬, ৫৯৪৮, মুসলিম হাদিস/২১২৫, তিরমিযি হাদিস/২৭৮২।]